শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

আল্লামা সাঈদী থেকে ডা. শফিক; জনকল্যাণে জামায়াত নেতাদের ঐতিহাসিক সিলসিলা

জুলাই ১০, ২০২৬
A A
আল্লামা সাঈদী থেকে ডা. শফিক; জনকল্যাণে জামায়াত নেতাদের ঐতিহাসিক সিলসিলা
Share on FacebookShare on Twitter

জনকল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের মানবসেবার এক ঐতিহাসিক সিলসিলা বা ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে। কয়েক দশক আগের একটি আলোকচিত্রে দেখা যায়, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন ও জামায়াতের সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বন্যায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। আর তাঁর ঠিক বামদিকে মাইক হাতে দাঁড়িয়ে আছেন জামায়াতের বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

তৎকালীন সময়ে সিলেটে ভয়াবহ বন্যাদুর্গতদের মাঝে কেন্দ্রীয়ভাবে ত্রাণ বিতরণের জন্য গিয়েছিলেন জামায়াতে ইসলামীর তৎকালীন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। সেই সময় তিনি নিজের সঙ্গে নিয়ে গিয়েছিলেন তৎকালীন স্থানীয় নেতা ও বর্তমান আমির ডা. শফিকুর রহমানকে। মূলত অতীত থেকেই জামায়াতের শীর্ষ নেতারা এভাবেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর হাতে-কলমে শিক্ষা ও ধারাবাহিকতা বজায় রেখেছেন।

রাজনৈতিক বিশ্লেষক ও দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী সরকারের আমলসহ সব ধরণের রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও দেশের প্রতিটি বড় বড় দুর্যোগ ও দুর্ভোগে এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন ডা. শফিকুর রহমান। যখনই বাংলাদেশের মানুষ বড় কোনো সংকটের সম্মুখীন হয়েছে, সেখানেই সবার আগে সাহায্য নিয়ে ছুটে গেছেন তিনি।

দুর্যোগে জামায়াত আমিরের এই অগ্রণী ভূমিকা ও জনকল্যাণমূলক কাজ দেশের রাজনীতিতে বেশ প্রশংসিত হলেও, কোনো কোনো রাজনৈতিক মহলে তা নিয়ে ভিন্ন চর্চাও লক্ষ্য করা যায়। তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে মাঠপর্যায়ে দলটির মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইতিহাস ঘেঁটে দেখা যায়, ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যার সময় সিলেটবাসীর পাশে দাঁড়াতে তাৎক্ষণিক ছুটে গিয়েছিলেন জামায়াত আমির. এরপর ২০২৪ সালে ফেনী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল যখন স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবে গিয়েছিল, তখনও তিনি নিজে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যান। ধারাবাহিকতা বজায় রেখে চলমান ২০২৬ সালের চট্টগ্রাম অঞ্চলেও জাতীয় পর্যায়ের অন্য যেকোনো শীর্ষ রাজনীতিকের আগেই তিনি ত্রাণ ও উদ্ধারসামগ্রী নিয়ে হাজির হয়েছেন।

কেবল বন্যা নয়, দেশের বড় বড় অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায়ও জামায়াত আমিরকে সম্মুখভাগে দেখা গেছে। ২০২২ সালের জুনে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি তাঁর বিশাল স্বেচ্ছাসেবী টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিক ৩০ লাখ টাকা অর্থ সাহায্যের ঘোষণা দেন।

এর বাইরেও রাজধানীর উত্তরার একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হওয়া মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের পরিবারের পাশেও দাঁড়িয়ে সান্ত্বনা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছিলেন ডা. শফিকুর রহমান। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, আল্লামা সাঈদীর দেখানো জনকল্যাণের সেই পথ ধরেই বর্তমান আমির ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর সেবামূলক কার্যক্রমকে দেশব্যাপী এগিয়ে নিয়ে যাচ্ছেন।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৫৯, এখনো নিখোঁজ অন্তত ১০০০

আগস্ট ২৭, ২০২৬
আওয়ামী লীগ

মক্কা প্যাক্ট প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য: বাংলাদেশে ভারতের সামরিক হামলার আহ্বান আ. লীগ নেতার

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক

বাংলাদেশি কৃষকদের ধাওয়ার পর অস্ত্র ফেলে পালিয়ে গেল বিএসএফ; ফেরত দিল বিজিবি

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬

নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ২৭, ২০২৬

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version