শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সংসদে সরকারকে জানিয়ে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব: জামায়াত আমির

জুলাই ১০, ২০২৬
A A
সংসদে সরকারকে জানিয়ে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব: জামায়াত আমির
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি জাতীয় সংসদে তুলে ধরে এই সংকটের স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে দেশের প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার কষ্টে দিন কাটাচ্ছে। আপনাদের এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি ইতিমধ্যেই সংসদে এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। আজ আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। সংসদে ফিরে সরকারকে সবকিছু অবহিত করে এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এর আগে শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামে পৌঁছান ডা. শফিকুর রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। সেখানে তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগের খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে জামায়াত আমির বলেন, “যেখানেই জনগণের দুর্দশা আর কষ্ট, আল্লাহ আমাকে সুস্থ ও বাঁচিয়ে রাখলে আমি সেখানেই সবার আগে ছুটে যাব, ইনশাআল্লাহ।”

চট্টগ্রামের এই ত্রাণ বিতরণ সফরে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৫৯, এখনো নিখোঁজ অন্তত ১০০০

আগস্ট ২৭, ২০২৬
আওয়ামী লীগ

মক্কা প্যাক্ট প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য: বাংলাদেশে ভারতের সামরিক হামলার আহ্বান আ. লীগ নেতার

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক

বাংলাদেশি কৃষকদের ধাওয়ার পর অস্ত্র ফেলে পালিয়ে গেল বিএসএফ; ফেরত দিল বিজিবি

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘তোমরা লেখবা, আমরা পিটাইমু’—হুমকির পর সাংবাদিকদের বিরুদ্ধে এবার থানায় বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

আগস্ট ২৭, ২০২৬

নিজের মোবাইল নম্বর দিয়ে ৬ বছর ধরে বিধবা নারীর ভাতার টাকা তুলছেন বিএনপি নেতা

আগস্ট ২৭, ২০২৬

‘জামিনে এখন বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে’: ট্রাইব্যুনালে দীপু মনি

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version