শনিবার, জুলাই ১১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

জামায়াত আমিরের সাথে বন্যার পানিতে নেমে নজর কাড়লেন ডাকসু জিএস ফরহাদ

জুলাই ১০, ২০২৬
A A
জামায়াত আমিরের সাথে বন্যার পানিতে নেমে নজর কাড়লেন ডাকসু জিএস ফরহাদ
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকায় জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। জামায়াত আমিরের সাথে বন্যার পানিতে নেমে তাঁর এই ত্রাণ বিতরণ এবং সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে জামায়াত আমিরের ছায়াতলে এখনই নিজেকে প্রস্তুত করছেন এই ছাত্রনেতা।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান ডা. শফিকুর রহমান। সফরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও আলাদাভাবে নজর কেড়েছেন ডাকসু জিএস এস এম ফরহাদ। শীর্ষ নেতাদের সাথে থেকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের দুর্দশা লাঘবে তাঁর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।

বন্যা পরিস্থিতি ও মাঠপর্যায়ের ত্রাণ কার্যক্রম নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দিকনির্দেশনামূলক পোস্ট দিয়েছেন এস এম ফরহাদ। তিনি লিখেন, “বন্যাকবলিত দেশের প্রতিটি উপজেলার ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করে ছাত্রশিবির আক্রান্ত পরিবারগুলোর কাছে সীমিত পরিসরে শুকনো খাবার ও ওষুধপত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।”

আরওপড়ুন

জামালপুরে বিএনপির দুই পক্ষের তুমুল সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

তবে মাঠপর্যায়ের চিত্র তুলে ধরে এই ছাত্রনেতা আরও উল্লেখ করেন, “আক্রান্ত মানুষের সংখ্যা এত বেশি এবং এত দ্রুত বাড়ছে যে, একক কোনো সংগঠনের পক্ষে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে পর্যাপ্ত সহযোগিতা পৌঁছে দেওয়া অত্যন্ত কঠিন। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজারের এই সংকটে দেশের সকল সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের এগিয়ে আসা জরুরি।” সংকট উত্তরণে তিনি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সরকারের দ্রুত, সমন্বিত ও আন্তরিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেন।

এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায় থেকে জানানো হয়েছে, শিবিরের বিভিন্ন ইউনিট মাঠপর্যায়ে উদ্ধার ও ত্রাণ কাজ অব্যাহত রেখেছে। চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকায় ছাত্রশিবির সাতকানিয়া উপজেলার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম উদ্দীন। ডাকসু জিএস ফরহাদের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করছেন সাধারণ শিক্ষার্থীরাও।

সম্পর্কিত খবর

জামালপুরে বিএনপির দুই পক্ষের তুমুল সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর
বাংলাদেশ

জামালপুরে বিএনপির দুই পক্ষের তুমুল সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

জুলাই ১০, ২০২৬
বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধান সংবাদ

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬
সংসদে সরকারকে জানিয়ে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব: জামায়াত আমির
জামায়াত

সংসদে সরকারকে জানিয়ে বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে উদ্যোগ নেব: জামায়াত আমির

জুলাই ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামালপুরে বিএনপির দুই পক্ষের তুমুল সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

জামালপুরে বিএনপির দুই পক্ষের তুমুল সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

জুলাই ১০, ২০২৬
সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক

সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক

জুলাই ১০, ২০২৬
বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০