মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির

জুলাই ১১, ২০২৬
A A
ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি বিএনপি এমপির
Share on FacebookShare on Twitter

দেশের ব্যাংক খাতের অর্থ আত্মসাৎকারীদের কঠোর সমালোচনা করে তাদের বিরুদ্ধে প্রচলিত শাস্তির পাশাপাশি ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসন-৪ এর সংসদ সদস্য রেহানা আক্তার রানু। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

বক্তব্য প্রদানকালে রেহানা আক্তার রানু বলেন, “ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হতে পারে না। তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের দেশে ফিরিয়ে এনে ডিম থেরাপির মাধ্যমে লুণ্ঠিত টাকা আদায় করতে হবে।” এ সময় তিনি এক নারী আমানতকারীর অর্থমন্ত্রীকে নিয়ে দেখা স্বপ্নের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের এই স্বপ্ন ও আকুতি কি কখনো সত্যি হবে?

সংসদ সদস্য রানু আরও উল্লেখ করেন, গত ৪ জুলাই ভুক্তভোগী গ্রাহকরা অর্থমন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে মানববন্ধন করে তাঁদের আকুতি জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, “ব্যাংক ডাকাতদের ডাকাতির খেসারত কেন সাধারণ আমানতকারীদের দিতে হবে? আমানতকারীদের কী অপরাধ?” তিনি অনতিবিলম্বে ৭৫ লাখ গ্রাহকের লুণ্ঠিত আমানত ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

রেহানা আক্তার রানুর এই ক্ষোভ ও দাবির জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয়টিকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেন। তবে তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, গ্রাহকরা তাঁদের লুণ্ঠিত টাকা সুদসহ ফেরত পাবেন। যেহেতু সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে, তাই কোনো গ্রাহকের টাকাই কাটা (হেয়ার কাট) যাবে না। তবে ব্যাংকগুলো বর্তমানে লোকসানে থাকায় পুরো প্রক্রিয়াটি শেষ করতে কিছুটা সময় লাগবে।

অর্থমন্ত্রী আরও জানান, সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় আমানত সুরক্ষা আইনের আওতায় সুরক্ষার পরিমাণ ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া মূল অপরাধীদের ও ব্যাংক লুটেরাদের সঠিকভাবে শনাক্ত করতে বর্তমানে বিশেষ ফরেনসিক অডিট চালানো হচ্ছে।

আইনি ব্যবস্থার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যাংক রেজুলেশন আইনের ৫৭ ধারা অনুযায়ী, এই অর্থ আত্মসাতের সাথে দায়ী ব্যক্তিদের দেশি-বিদেশি সকল সম্পত্তি ও তহবিল নিলাম বা বিক্রয় করে সাধারণ গ্রাহকের টাকা উদ্ধার করা হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

সম্পর্কিত খবর

বিএনপি

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আওয়ামী লীগ

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অফিস ঘেরাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামি বিশ্বের কাছে নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version