রবিবার, জুলাই ১২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চট্টগ্রামে ধসে নিহতদের পরিবারকে জামায়াত আমিরের আর্থিক সহায়তা

জুলাই ১১, ২০২৬
A A
চট্টগ্রামে ধসে নিহতদের পরিবারকে জামায়াত আমিরের আর্থিক সহায়তা
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে সাম্প্রতিক ভারী বর্ষণজনিত পাহাড়ধস ও দেয়ালধসে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। শুক্রবার (১০ জুলাই) তিনি রহমান নগরে দেয়ালধসে নিহত শফিকুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে এবং চশমাহিল ৩ নম্বর রোডে পাহাড়ধসে নিহত সুমাইয়া আক্তারের (১২) পরিবারের হাতে এই নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

সহায়তা প্রদানকালে আমির ডা. শফিকুর রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের ঈমানি দায়িত্বও বটে। জামায়াতে ইসলামী সবসময় অসহায়, দুর্গত ও বিপন্ন মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।”

পাহাড়ধস ও প্রাণহানি রোধে পরিকল্পিত পদক্ষেপের ওপর জোর দিয়ে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণভাবে ঠেকানো সম্ভব না হলেও পরিকল্পিত নগরায়ণ, পাহাড় কাটা বন্ধ, ঝুঁকিপূর্ণ বসতি অপসারণ, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং সময়োপযোগী দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।”

জামায়াত আমির আরও বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় আর্থিক সহায়তা, নিরাপদ আবাসন এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

ত্রাণ বিতরণ ও সমবেদনা জ্ঞাপনকালে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং পাঁচলাইশ থানার আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি প্রমুখ।

উল্লেখ্য, চট্টগ্রামে কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনা ঘটে। এতে নগরীর রহমান নগর এলাকায় দেয়ালধসে শফিকুল ইসলাম নিহত হন এবং পাঁচলাইশ থানার চশমাহিল ৩ নম্বর রোড এলাকায় পাহাড়ধসে ১২ বছর বয়সী সুমাইয়া আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর থেকেই জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উদ্ধার তৎপরতা ও দুর্গত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছেন।

সম্পর্কিত খবর

জামায়াত

সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে ভারত, মুখে কুলুপ এঁটে বসে আছে সরকার: রংপুরে জামায়াত আমির

জুলাই ১১, ২০২৬
জামায়াত

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে

জুলাই ১১, ২০২৬
প্রধান সংবাদ

ভিডিও প্রকাশের পর আর সাবিরের পক্ষে নেই আসিফ আদনান ও বিক্রমপুরীরা

জুলাই ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অসত্য, অর্ধসত্য তথ্য দিয়ে জুলাই জাদুঘরকে টার্গেট করে মিডিয়ায় নেতিবাচক প্রচারণা

জুলাই ১১, ২০২৬

তুরস্কে আজানের ধ্বনিতে মুগ্ধ আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

জুলাই ১১, ২০২৬

বিশ্বাসীদের কবি আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ

জুলাই ১১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version