Tuesday, October 20, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home প্রধান সংবাদ

‘জুলাই আন্দোলনে অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে’

August 11, 2025
A A

জুলাই আন্দোলনে অনেক নিরীহ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, আমরা চাই কোনো নিরীহ লোক যেন আইনের আওতায় না আসে, এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।

সোমবার ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র (ঢাকা-৩ আসনের ৩নং ভোটকেন্দ্র) পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

৫ আগস্টের পরে আইনশৃঙ্খলা ব্যবস্থার অনেক অবনতি হয়েছে। ইতোমধ্যে ২০ জন মানুষ খুন হয়েছে। এ অবস্থায় নির্বাচনের সময় কোনো বড় শঙ্কা দেখছেন কি না– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শুধু আমরা নির্বাচনটা চাইছি না, জনগণসহ সবাই চাইছে একটা সুষ্ঠু নির্বাচন। একটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমাদের যতভাবে প্রস্তুতি নেওয়া দরকার সেভাবে নেব। অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমি গতকালও বলেছি, আমরা অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি, উদ্ধারও হচ্ছে। আপনারাও রিপোর্ট করছেন, প্লাস আমরা একটা পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তি দিচ্ছি– যে ইনফরমেশন দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে।

পুলিশের জন্য বডি ক্যামেরা কেন নেওয়া হচ্ছে– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটা সেন্টারে আপনারাও দেখতে পারবেন কীভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কি না, এটা দেখার জন্য বডি ক্যামেরা দেওয়া হচ্ছে। বডি ক্যামেরা কিন্তু এখনো আমাদের পুলিশের কাছে কিছু আছে, কারারক্ষীদের কাছেও আছে এবং বিজিবির কাছেও আছে। বডি ক্যামেরা যতগুলো আছে, আরও আমরা ৪০ হাজার কেনার সিদ্ধান্ত নিয়েছি। এটা দিয়ে আমরা পুরো ক্যাম্প পরিদর্শন করার ব্যবস্থা করব। আমরা আরও চিন্তা করছি, প্রতিটা থানা হেডকোয়ার্টারে বডি ক্যামেরা দেওয়া যায় কি না। বডি ক্যামেরা দিয়ে কিন্তু সিসি ক্যামেরার মতো অবজারভেশন করা যায়।

প্রতি কেন্দ্রে কি আপনারা আগের মতোই পুলিশ সদস্য রাখবেন নাকি আরও বাড়াবেন– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রতি কেন্দ্রে ছয়জন পুরুষ আনসার, চারজন মহিলা আনসার ও দুইজন অস্ত্রধারী আনসার থাকে। আমরা এবার প্রিজাইডিং অফিসারের জন্য একজন অস্ত্রধারী আনসার অতিরিক্ত দেব। অনেক সময় প্রিজাইডিং অফিসার হুমকিতে থাকেন। তাছাড়া আরও দুই-তিনজন অস্ত্রধারী পুলিশ থাকবে। এবার আমরা প্রায় ৮০ হাজারের বেশি সেনাবাহিনী সদস্য নিয়োগ করব, বিজিবি থাকবে, নৌবাহিনী থাকবে। কোস্টগার্ড ছাড়াও অন্য বাহিনী থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত তৎপরতা থাকবে। আগেও বলেছি, নির্বাচন পরিপূর্ণ সুষ্ঠু করতে পারবেন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা এবং আপনারা জনগণ। আপনারা সবসময় সত্য ঘটনা প্রকাশ করেন বলে পার্শ্ববর্তী দেশ যে মিথ্যা নিউজ করত সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। আশা করি আপনারা সবসময় সঠিক নিউজ করবেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই আন্দোলনে অনেক মামলা হয়েছে নিরীহ লোকদের বিরুদ্ধে। আমরা চাই কোনো নিরীহ লোক যেন আইনের আওতায় না আসে, এজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানেও আপনাদের সাহায্য অনেক প্রয়োজন। কিছু টাকার জন্য কিছু নিরীহ লোককে আসামি করেছে। এ বিষয়ে আপনারা জনগণকে সচেতন করবেন। একটা বিষয়, মানুষ অহিংস হয়ে গেছে, একটা ঘটনা ঘটলে কেউ প্রতিবাদ করে না, সবাই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। কেউ প্রতিহত করতে আসে না। আগে দেখতাম একটা বাচ্চা পানিতে পড়ে গেলে আরেকজন লাফ দিয়ে এসে তাকে উদ্ধার করত। এখন দেখবেন সে লাফ না দিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাবে। এই সংস্কৃতি থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে।

তিনি বলেন, যেসব জায়গায় সাংবাদিকদের ওপর হামলা হয়েছে প্রত্যেক জায়গায় আমরা সবাইকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এখানে শুধু সাংবাদিক না, সাধারণ জনগণের ওপরও যেন হামলা না করতে পারে এজন্য আমাদের সবাইকে প্রতিবাদী হতে হবে। চোখের সমানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেটা প্রতিহত করা আমাদের ঈমানী দায়িত্ব।

Related Posts

আন্তর্জাতিক

‘দানবীয় ড্রোন’ বাহক দ্বিতীয় মাদারশিপ তৈরি চীনের, মার্কিন-ভারত অক্ষের ঘুম হারাম

October 20, 2026
আন্তর্জাতিক

ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, এলাকাভিত্তিক কারফিউ জারির নির্দেশ

October 20, 2026
প্রধান সংবাদ

স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

October 19, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘দানবীয় ড্রোন’ বাহক দ্বিতীয় মাদারশিপ তৈরি চীনের, মার্কিন-ভারত অক্ষের ঘুম হারাম

October 20, 2026

ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ, এলাকাভিত্তিক কারফিউ জারির নির্দেশ

October 20, 2026

স্বজনদের বুকফাটা হাহাকার: পরিবারের অজান্তেই সৌদিতে নজরুলের গোপন মৃত্যুদণ্ড কার্যকর!

October 19, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version