বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা

জুলাই ১২, ২০২৬
A A
ওমান, কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে একযোগে ইরানের হামলা
Share on FacebookShare on Twitter

ইরানে যুক্তরাষ্ট্রের রাতভর বোমাবর্ষণের জবাবে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। চলতি সপ্তাহে ওয়াশিংটনের টানা তিনবারের হামলার পর এই পাল্টা পদক্ষেপ নিল ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর রসদ সরবরাহ ও জ্বালানি ভরার প্রধান স্থাপনায় তারা ‘ভারী ও আকস্মিক’ হামলা চালিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সফল এই অভিযানের ফলে মার্কিন ওই কৌশলগত স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এটিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বোমা হামলার জবাবে তাদের পাল্টা অভিযানের তৃতীয় ধাপ হিসেবে উল্লেখ করা হয়।

একই সময়ে কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’ বিমানঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় মার্কিন যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং ঘাঁটির মূল কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র বিধ্বস্ত হয়েছে। তবে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ক্ষেপণাস্ত্রের পাশাপাশি কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একঝাঁক আত্মঘাতী ও বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে ধারাবাহিক হামলা চালিয়েছে ইরানি বাহিনী। কুয়েতে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি বড় গোলাবারুদের গুদাম এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়।

এর পাশাপাশি বাহরাইনে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ও রাডার স্টেশনকে লক্ষ্য করেও সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের অন্যায় ও অব্যাহত আগ্রাসনের মোক্ষম জবাব হিসেবেই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে এই প্রতিশোধমূলক অভিযান চালানো হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

বাংলাদেশি কৃষকদের ধাওয়ার পর অস্ত্র ফেলে পালিয়ে গেল বিএসএফ; ফেরত দিল বিজিবি

আগস্ট ২৭, ২০২৬
জামায়াত

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক

ভারতের উত্তরপ্রদেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট ও কো-পাইলট নিহত

আগস্ট ২৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সূরা ফাতহের ১০ নম্বর আয়াত পড়া হল , অর্থ কী

    0 shares
    Share 0 Tweet 0
  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • শতাধিক যুদ্ধবিমানের চেয়ে একটি পারমাণবিক বোমা অনেক বেশি কার্যকর: ইরান

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

বাংলাদেশি কৃষকদের ধাওয়ার পর অস্ত্র ফেলে পালিয়ে গেল বিএসএফ; ফেরত দিল বিজিবি

আগস্ট ২৭, ২০২৬

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

আগস্ট ২৭, ২০২৬

‘স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আমরা তার ছাত্র হওয়ার জন্য আসিনি’

আগস্ট ২৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version