মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ডোপ টেস্টে মাদকসেবী শনাক্তের পর ছাত্রদল নেতাসহ ৩ জনকে কারাদণ্ড

জুলাই ১৩, ২০২৬
A A
ডোপ টেস্টে মাদকসেবী শনাক্তের পর ছাত্রদল নেতাসহ ৩ জনকে কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ডোপ টেস্টে মাদকসেবী হিসেবে শনাক্ত হওয়ার পর তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছাত্রদল নেতা আনিসুর রহমান (৩০) ছাড়াও অন্য দুজন হলেন আরিফুল ইসলাম (২৮) ও নবী হোসেন (২৪)। ইয়াবা সেবনের অভিযোগে পৃথক স্থান থেকে আটকের পর তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হয়। সেখানে মাদক গ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে হালুয়াঘাট উপজেলার উত্তর বাজার, মধ্যবাজার ও পূর্ব গোবরাকুড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের আলামতসহ ওই তিনজনকে আটক করা হয়।

ডোপ টেস্টে মাদকের সংশ্লিষ্টতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ছাত্রদল নেতা আনিসুর রহমানকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আরিফুল ইসলাম ও নবী হোসেনকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও ফয়সাল আহমেদ জানান, মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটকের পাশাপাশি মাদক সেবনের আলামত জব্দ করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্ট করালে তাতেও মাদক গ্রহণের বিষয়ে প্রমাণ মেলায় তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম জানান, দণ্ড পাওয়া তিনজনকে আজ রোববার বেলা একটার দিকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামি বিশ্বের কাছে নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব

সেপ্টেম্বর ১৫, ২০২৬

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version