বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

জুলাই ১৩, ২০২৬
A A
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওল রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের দায়ে আরও দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, তিনি এক রাজনৈতিক মধ্যস্থতাকারীর কাছ থেকে প্রায় ২৭ কোটি ওন (প্রায় ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) মূল্যের জনমত জরিপ সেবা বিনামূল্যে গ্রহণ করেছিলেন।

সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত খবরে বলা হয়, সিউলের একটি জেলা আদালত রায়ে উল্লেখ করেছেন যে, ইউন কোনো অর্থ পরিশোধ না করেই মোট ১৪টি জনমত জরিপের সুবিধা নিয়েছিলেন, যা রাজনৈতিক তহবিল আইনের লঙ্ঘন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, পরে ওই সুবিধার প্রতিদান হিসেবে এক সাবেক সংসদ সদস্যের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে নিজের রাজনৈতিক প্রভাব খাটান ইউন। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি কখনও জনমত জরিপের অনুরোধ করেননি এবং এর বিনিময়ে কাউকে কোনো প্রতিশ্রুতিও দেননি।

এই রায়টি সাবেক ফার্স্ট লেডি কিম কোন-হিকে ঘিরে আগের কয়েকটি আদালতের সিদ্ধান্ত থেকে ভিন্ন। পূর্ববর্তী রায়গুলোতে সংশ্লিষ্ট জরিপ সেবার সঙ্গে কোনো পারস্পরিক সুবিধা বা বিনিময়ের সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি।
তবে সর্বশেষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

৬৫ বছর বয়সী ইউন সুক-ইওল বর্তমানে একাধিক মামলার মুখোমুখি। ২০২৪ সালে স্বল্প সময়ের জন্য সামরিক আইন জারির ঘটনাকে কেন্দ্র করে অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যার বিরুদ্ধে তিনি ইতোমধ্যে আপিল করেছেন।

এ ছাড়া গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে আরেকটি মামলার রায় বহাল রাখে। ওই মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা ব্যাহত করার অভিযোগে সাত বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
সূত্র: রয়টার্স

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলায় বিতর্ক, ভারতে নারী আইপিএস কর্মকর্তাকে বদলি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আন্তর্জাতিক

কলকাতায় মুসলিম পুলিশ কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

সেপ্টেম্বর ১৫, ২০২৬
আন্তর্জাতিক

ইরানের হামলায় মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতি, মজুত পূরণে লাগবে ৩ বছর

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রামপালের ২ নম্বর ইউনিট বন্ধে বাড়ছে লোডশেডিং, মেরামতে এখনো পৌঁছাননি ভারতীয় প্রকৌশলী

সেপ্টেম্বর ১৬, ২০২৬

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সেপ্টেম্বর ১৬, ২০২৬

যুবককে কুপিয়ে হত্যা: বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১২

সেপ্টেম্বর ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version