মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: পাটওয়ারী

জুলাই ১৩, ২০২৬
A A
সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটাব: পাটওয়ারী
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে সংস্কার ও শেখ হাসিনার বিচার সুনিশ্চিত করার ওপর জোর দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশে সংস্কার এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে তারা বিএনপি সরকারেরও পতন ঘটাবেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, ভবিষ্যতে সরকার গঠন করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝোলানো হবে এবং কাঙ্ক্ষিত সংস্কার করা হবে।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী।

পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে পালিয়ে গেছেন এবং এখনও তাঁর বিচার করা সম্ভব হয়নি। তিনি বর্তমানে কারাগারে থাকা মেনন, ইনু, দীপু মনিসহ সংশ্লিষ্ট সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আবু সাঈদের রক্তের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সাথে বর্তমান সরকারের নীতিনির্ধারক ও মন্ত্রীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বেশি গরম দেখালে শেখ হাসিনার মতো দিল্লিতেও পালানোর জায়গা পাওয়া যাবে না।

বন্যা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, দেশের দক্ষিণবঙ্গে বন্যায় ৩৯ জন নাগরিক মারা গেছেন। অথচ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রীকে নির্বাচনের আগে দেখা গেলেও এই দুর্যোগের সময় বন্যাগ্রস্ত মানুষের পাশে বা টিভি স্ক্রিনে কোথাও দেখা যাচ্ছে না। তিনি বর্তমান দায়িত্বশীলদের ‘মহাপ্রতারক’ বলে আখ্যায়িত করেন।

ভারতীয় সীমান্ত ও ভূরাজনৈতিক প্রসঙ্গে ভারতের বিজেপি ও আরএসএসকে হুঁশিয়ার করে পাটওয়ারী বলেন, বাংলাদেশের মানুষ ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালে আজাদির লড়াই করেছে। ফলে বাইরের কোনো দেশের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ স্বাধীন সার্বভৌম থাকবে এবং কখনোই অন্য দেশের সেবাদাস হবে না।

উক্ত পদযাত্রা কর্মসূচিতে এনসিপির জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এসএম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

এনসিপি

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এনসিপি

এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, শাসালেন হোয়াটসঅ্যাপেও

সেপ্টেম্বর ১২, ২০২৬
এনসিপি

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

সেপ্টেম্বর ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তি ইসলামি বিশ্বের কাছে নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব

সেপ্টেম্বর ১৫, ২০২৬

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version