বুধবার, জুন ৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

ভারতে অপহরণ ও হত্যাচেষ্টার অপরাধে ৫ আ’লীগ নেতা আটক

আগস্ট ১১, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

ভারতের দক্ষিণ-পশ্চিম মেঘালয়ের খাসি হিলস এলাকায় নিরাপত্তা বাহিনী পাঁচ বাংলাদেশিকে আটক করেছে। তারা গত শনিবার ও রোববার (১০ আগস্ট) গ্রেপ্তার হন।

আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন এবং একজন নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়েছেন। তাদের মধ্যে চারজনকে স্থানীয় জনসাধারণ ও পুলিশ ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেই ভিডিওতে স্থানীয়দের বলতে শোনা যায়, আটক ব্যক্তিরা ওই গ্রামে ডাকাতি ও অপহরণের চেষ্টা চালান।

ভিডিওতে দেখা গেছে, হিন্দি ভাষায় জিজ্ঞাসাবাদের সময় একজন বলছেন, ‘আমরা শেখ হাসিনার দল করতাম। এখানে অবৈধ সরকার এসেছে। তখন আমাদের রাস্তা দেখিয়ে এখানে নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশে নিরাপত্তা আছে…’ এরপর বেশ কিছু কথাবার্তা স্পষ্ট শোনা যায়নি।

ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) ও মেঘালয় পুলিশের যৌথ অভিযানে আটক চার বাংলাদেশির ভিডিও প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, দক্ষিণ-পশ্চিম খাসি হিলে এক যুবকের ওপর হামলার ঘটনায় চার বাংলাদেশিকে হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভিডিওতে তিনজনের হাত বাঁধা এবং তারা হাফ প্যান্ট পরিহিত। একজনের গায়ে ছেঁড়া গেঞ্জি ছিল, বাকি দুজনের গায়ে শার্ট ছিল না। শারীরিক নির্যাতনের বিষয়টিও স্পষ্ট। অন্য ভিডিওতে তাদের পুলিশ ও স্থানীয় কয়েকশ’ জন লোক বেঁধে নিয়ে যাচ্ছে।

ভারতের গণমাধ্যম ‘শিলং টাইমস’সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলসের রংদাংগাই গ্রামের এক যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার ঘটনায় গত শনিবার চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

তারা তিন জন নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। হামলার ঘটনা গত শুক্রবার, ৮ আগস্ট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রংদাংগাই গ্রামে ঘটে। রোববার আরও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার আটক চারজন হলেন জামালপুর জেলার জাহাঙ্গীর আলম (২৫), মারুফুর রহমান, নারায়ণগঞ্জ জেলার সায়েন হোসেন এবং কুমিল্লার মাহফুজ রহমান। তাদের মধ্যে মারুফুর রহমান নিজেকে পুলিশ সদস্য হিসেবে দাবি করেছেন। রোববার আটক ব্যক্তি মোবারক মিয়া, তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা।

মেঘালয়ের পুলিশ সুপার (এসপি) বি. জিরওয়া জানান, গ্রামবাসীদের সহযোগিতায় রোববার সকালে গিলাগোড়া গ্রামের কাছাকাছি খোঞ্জয় এলাকায় মোবারক মিয়াকে আটক করা হয়।

শিলং টাইমস অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, শুক্রবার (৮ আগস্ট) সন্দেহভাজন বাংলাদেশি সশস্ত্র অপরাধী দল রংদাংগাই গ্রামের ২১ বছর বয়সী বলসরাং এ. মারাকের ওপর হামলা চালিয়ে তাকে অপহরণ করে। এরপর পুলিশ, বিএসএফ ও স্থানীয় বাসিন্দারা সীমান্তবর্তী এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে শনিবার চার জনকে গ্রেপ্তার করে।

তাদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছিলেন। খোঞ্জয় গ্রামের বাসিন্দারা প্রথম অভিযুক্তকে আটক করে, এবং পুলিশ-বিএসএফ যৌথ অভিযানে বাকিদের গ্রেপ্তার করে।

এদিকে মেঘালয়ের ‘হাইল্যান্ড পোস্ট’ প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে ঘটনাস্থল থেকে বাংলাদেশের পুলিশ কনস্টেবলের একটি আইডি কার্ড, হাতকড়া, ম্যাগাজিনের কভার, পিস্তল হোলস্টার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র ও বাংলাদেশি মুদ্রা জব্দ করেছে মেঘালয়ের পুলিশ।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

সাবেক এমপি আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহর মৃত্যু

জুন ৩, ২০২৬
আন্তর্জাতিক

পাকিস্তান একঘরে করার ভারতীয় মিশন কীভাবে বুমেরাং হলো

জুন ৩, ২০২৬
বিএনপি

চাঁদপুরে পিটুনিতে আহত বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত ছাত্রদল নেতা সুমন পলাতক

জুন ৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলমকে সরিয়ে দিয়েছে বিএনপি সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘সময় পাইলে ভারতের ঈদের দিনের ভিডিওগুলো একটু দেইখেন’

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত নেতাকে ফাঁসাতে মিথ্যা অপপ্রচার; বের হয়ে এলো টিসিবির চালের আসল সত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপি নেতাকর্মীদের ইটের আঘাতে আহত জামায়াত নেতার মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিশু মৃত্যুর পর খানজাহান আলী মাজারের দীঘির কুমির সরাতে আসছে বিশেষজ্ঞ দল

জুন ৩, ২০২৬

তৃণমূলে ভাঙনের সুর, পশ্চিমবঙ্গে অস্তিত্ব সংকটে মমতার দল

জুন ৩, ২০২৬

সাবেক এমপি আওয়ামী লীগ নেতা রহমতুল্লাহর মৃত্যু

জুন ৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version