মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার

জুলাই ১৪, ২০২৬
A A
সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখার বিএনপির আহ্বান অগ্রহণযোগ্য ও অযৌক্তিক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, দলটির কথার সঙ্গে কাজের মিল নেই এবং জনগণ তাদের ভিন্ন অবস্থান দেখতে পাচ্ছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের একটি কনভেনশন হলে ১১ দলীয় জোট আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে এখনও সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। তা না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান সরকার সেই আত্মত্যাগের কথা ভুলে যাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন মন্ত্রী যদি সব বিষয়ে বক্তব্য দেন, তাহলে অন্য মন্ত্রণালয় ও মন্ত্রীদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। তিনি মন্তব্য করেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন যেন ‘সর্বমন্ত্রী’ হয়ে উঠেছেন।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপি এ বিষয়ে দ্বৈত অবস্থান নিয়েছে। তার দাবি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি তুলে ধরে ক্ষয়ক্ষতির হিসাবের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

আরওপড়ুন

শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’

ঢাবিতে ছাত্রলীগ নেটওয়ার্কের নেপথ্যে আবিদ-আরাফাত

তিস্তা ব্যারাজ নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, প্রয়োজনে দেশের মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে প্রস্তুত। তিনি আরও অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হয়েছে এবং গণরায় ও নিজেদের ঘোষিত ৩১ দফার বাস্তবায়নেও অঙ্গীকার রক্ষা করেনি।

জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লিয়াকত আলী ভূঁঞা, এস এম কামাল উদ্দীন এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ফখরুদ্দীন মানিক।

সম্পর্কিত খবর

শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’
বিএনপি

শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’

জুলাই ১৪, ২০২৬
ঢাবিতে ছাত্রলীগ নেটওয়ার্কের নেপথ্যে আবিদ-আরাফাত
আওয়ামী লীগ

ঢাবিতে ছাত্রলীগ নেটওয়ার্কের নেপথ্যে আবিদ-আরাফাত

জুলাই ১৪, ২০২৬
নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়
বিএনপি

নরসিংদীতে বালু ব্যবসায়ীর কানে বিএনপি নেতার কামড়

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পড়ার টেবিল রেখে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিঘ্ন

পড়ার টেবিল রেখে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে বিঘ্ন

জুলাই ১৪, ২০২৬
শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’

শিক্ষামন্ত্রী মেয়েকে বলেছেন—‘বৃষ্টিতে ভিজলে বয়লার মুরগির মতো হয়ে যেতে পারে’

জুলাই ১৪, ২০২৬
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০