মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১৪, ২০২৬
A A
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ
Share on FacebookShare on Twitter

শিক্ষামন্ত্রী কর্তৃক এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ (বয়লার মুরগি) বলার তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি কঠোর ভাষায় স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘৫ আগস্ট এই ফার্মের মুরগির ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই এহছানুল হক মিলন আজ শিক্ষামন্ত্রী হতে পেরেছেন, সালাহউদ্দিন আহমদ শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন।’

সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ছাত্ররা মাঠে না নামলে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় রাজপথে রিকশা চালাত। তারেক রহমান লন্ডন থেকে এসে সরকার গঠন করতে পারতেন না এবং বিএনপি নেতাদের ধানখেতে পালিয়ে থাকতে হতো।’

দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এই সংসদ সদস্য বলেন, বন্যার কারণে চট্টগ্রামের সাতকানিয়া, আনোয়ারা ও পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। সাত দিন ধরে বন্যায় মানুষ আটকে থাকলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দুর্গতদের কাছে পর্যাপ্ত খাদ্যসামগ্রী পৌঁছায়নি। লাখ লাখ মানুষ পানিবন্দি থাকলেও সরকার মাথাপিছু যে বরাদ্দ দিয়েছে, তা ৩০ টাকারও কম। অথচ সরকার পার্বত্য অঞ্চল থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও সংকটের সময় বৈষম্যমূলক আচরণ করছে।

তিনি সরকারের শীর্ষ পর্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, বন্যায় যখন মানুষের জীবন অতিষ্ঠ, ঠিক সেই সময় পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী সৌদি আরবে হজ করতে গিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলা সফর করলেও বন্যার্ত চট্টগ্রামের মানুষের খোঁজ নিতে সেখানে যাচ্ছেন না। হাসনাত আব্দুল্লাহ কটাক্ষ করে বলেন, বিএনপি সরকারের কাছে এখন শেখ হাসিনার প্রশাসন, কেবিনেট ও ব্যবসায়ীদের ভালো লাগে; শুধু ভালো লাগে না স্বয়ং শেখ হাসিনাকে।

আরওপড়ুন

একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

সংবিধান সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সংসদে বলেছেন সংবিধানে সংবিধান সংস্কার কমিটি বলে কিছু নেই। যদি তাই হয়, তবে ২০২৬ সালের যে নির্বাচন হয়েছে, তা তো হওয়ার কথা ছিল না। কারণ সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে। সেই হিসেবে এই সরকারই অবৈধ। দেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই প্রতিশ্রুতি ও রায় মানছে না এবং বর্তমানে বিএনপির পায়ের তলায় মাটি নেই বলেও তিনি মন্তব্য করেন।

কেন্দ্রীয় যুব শক্তির সহ-সভাপতি মোহাম্মদ তুহিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, কেন্দ্রীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী হাসান জোনায়েদ এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের আহমেদসহ স্থানীয় নেতারা। এর আগে সোনারগাঁ ফজলুল হক উইমেন্স কলেজের সামনে থেকে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়ে চৌরাস্তা ঘুরে সমাবেশস্থলে এসে শেষ হয়।

সম্পর্কিত খবর

একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়
বাংলাদেশ

একজন বিচারকের আনুগত্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা ক্ষমতার প্রতি নয়

জুলাই ১৪, ২০২৬
চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
বাংলাদেশ

চট্টগ্রাম বাদে সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

জুলাই ১৪, ২০২৬
৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
বাংলাদেশ

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

জুলাই ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

    0 shares
    Share 0 Tweet 0
  • ফিলিস্তিন না হলে বিকল্প ইহুদি রাষ্ট্র হতো আর্জেন্টিনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা

ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

জুলাই ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০