Monday, October 26, 2026
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
Home খেলা

হারল পাকিস্তান, দুঃসংবাদ পেল বাংলাদেশও

August 11, 2025
A A

সিরিজের দ্বিতীয় ম্যাচে কাল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে পাকিস্তান। এই হার তাদের সিরিজ জয়ের অপেক্ষাটা বাড়িয়েছে একটু। তবে এতে বড় এক দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে বাংলাদেশ নেমে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে টপকে গেছে। মেহেদী হাসান মিরাজদের রেটিং পয়েন্ট যেখানে ৭৭, গত রাতের এই জয়ের পর উইন্ডিজের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮-এ।

বাংলাদেশের এই পতন অবশ্য নতুন নয়। গেল ৫ মে বাংলাদেশ আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১০ এ নামে বাংলাদেশ। দীর্ঘ ১৯ বছর পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে এমন দশা হয় দলের। 

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নিয়মিত জয়ের ধারায় ঢুকেছিল ২০০৫ সাল থেকে। সে বছর জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সে সময় দলের আইসিসি র‍্যাঙ্কিং ছিল ১১ নম্বরে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে অবিস্মরণীয় জয়ের সময়েও দলের র‍্যাঙ্কিং তা-ই ছিল।

এরপর থেকেই দলটা ধীরে ধীরে ওপরে উঠে আসতে থাকে। ২০০৫ সালের আগস্টে বাংলাদেশ কেনিয়াকে পেছনে ফেলে বনে যায় আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বর দল। ২০০৬ সালের অক্টোবরে জিম্বাবুয়েকে টপকে বাংলাদেশ উঠে আসে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরে। এরপর দীর্ঘ ১৯ বছর বাংলাদেশ ১০ এ নামেনি। ২০২৫ সালে এসে সে অচেনা স্বাদটা আবার পেল দলটা। 

আরওপড়ুন

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র, ছোট ভুলের আক্ষেপ শান্তর

বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং ছিল ষষ্ঠ স্থান অর্জন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে উঠে এসেছিল দলটা। এরপর ২০২২ সালেও বাংলাদেশ ছয়ে উঠেছিল। এরপর থেকেই উলটোরথে চলেছে দেশের ক্রিকেট। যার ফল আবারও র‍্যাঙ্কিংয়ের দশে নেমে যাওয়া।

দুঃসংবাদ অবশ্য পাকিস্তানও পেয়েছে। এই ম্যাচের আগে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বর অবস্থানে ছিল দলটা। এই ম্যাচের পর ষষ্ঠ স্থানে নেমে গেছে তারা। পঞ্চম স্থান দখল করেছে শ্রীলঙ্কা।

এদিকে টেস্ট র‍্যাঙ্কিংয়েও খুব সুখকর অবস্থানে নেই বাংলাদেশ। তারা আছে ৯ নম্বরে। ওয়ানডের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশ আছে ১০ নম্বরেই।

Related Posts

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের
খেলা

ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

October 22, 2026
জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র, ছোট ভুলের আক্ষেপ শান্তর
খেলা

জয়ের দ্বারপ্রান্তে গিয়েও আফগানিস্তানের সঙ্গে ড্র, ছোট ভুলের আক্ষেপ শান্তর

October 14, 2026
গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ
খেলা

গোপন বেতন প্যাকেজ ফাঁস, ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ

October 13, 2026

সপ্তাহের সেরা

  • ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    ২৫ লাখ টাকার বাণিজ্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়ে রাত কাটানোর নাটক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাবাকে কী বলেছিলেন সুইটি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুর থানার ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

October 26, 2026
পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা রাখায় কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

October 25, 2026
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে স্নাইপার দিয়ে গুলি করার মন্তব্যকারী সেই যুবক রিমান্ডে

October 25, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০