বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

শিবিরকর্মী ছেলে আন্দোলনে, বিএনপি নেতা বাবা বহিষ্কার!

জুলাই ১৬, ২০২৬
A A
শিবিরকর্মী ছেলে আন্দোলনে, বিএনপি নেতা বাবা বহিষ্কার!
Share on FacebookShare on Twitter

বগুড়ায় শিবিরকর্মী ছেলের আন্দোলনে অংশ নেওয়াকে কেন্দ্র করে ফারুক হোসেন নামের এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

বহিষ্কৃত ফারুক হোসেন জেলা বিএনপির নির্বাহী সদস্য, মহানগর বিএনপির তথ্য সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। তবে ফারুক হোসেনের দাবি, কোনো প্রকার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ছাড়াই শুধুমাত্র ছেলের রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন (১৮) বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সে অংশ নেয় এবং দুপুরে সাতমাথা এলাকায় সড়ক অবরোধকালে পুলিশের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীনসহ কয়েকজন সিনিয়র নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেন। কিন্তু এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির যৌথ সিদ্ধান্তে ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়।

আরওপড়ুন

আ. লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ আইনানুগ বিচারিক প্রক্রিয়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

হুইপের কণ্ঠ নকল করে পুলিশ সুপারকে বদলির প্রলোভন, ছাত্রদল নেতার মুচলেকা

ফারুক হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান, গত ২২ বছর ধরে তিনি বিএনপির রাজনীতি করছেন এবং বিগত আওয়ামী দুঃশাসনের সময়ে হত্যা মামলাসহ আটটি মিথ্যা মামলার শিকার হয়েও দল ছাড়েননি। তিনি যেহেতু জেলা বিএনপির নেতা, তাই মহানগর বিএনপির তাঁকে বহিষ্কারের কোনো সাংগঠনিক এখতিয়ার নেই।

তিনি আরও বলেন, তাঁর ছেলে ছাত্রশিবির সমর্থন করে এবং শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নিয়েছে। কিন্তু জেলা বিএনপির অনেক নেতার পরিবারের সদস্যরা যেখানে আওয়ামী লীগ বা জামায়াতের রাজনীতি করছেন, সেখানে শুধুমাত্র তাঁর ছেলের কারণে তাঁকে বহিষ্কার করা দ্বিমুখী আচরণ। আসন্ন বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর প্রার্থী হতে চাওয়ায় প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে বলে তিনি দাবি করেন।

এই বিষয়ে বগুড়া মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আশিক আশরাফ জানান, দলের ঊর্ধ্বতন নেতাদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কর্মকাণ্ড বহির্ভূত কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিও একই সুরে জানান, দলীয় সিদ্ধান্ত অনুসারেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা জানিয়েছেন, মূলত আসন্ন বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে ৯নং ওয়ার্ডে ফারুক হোসেনের কাউন্সিলর প্রার্থী হওয়াটা অনেকে মেনে নিতে পারছেন না। ফলে শিক্ষার্থীদের আন্দোলনে ছেলের অংশগ্রহণের বিষয়টিকে অজুহাত বানিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

আ. লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ আইনানুগ বিচারিক প্রক্রিয়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ

আ. লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ আইনানুগ বিচারিক প্রক্রিয়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
হুইপের কণ্ঠ নকল করে পুলিশ সুপারকে বদলির প্রলোভন, ছাত্রদল নেতার মুচলেকা
বাংলাদেশ

হুইপের কণ্ঠ নকল করে পুলিশ সুপারকে বদলির প্রলোভন, ছাত্রদল নেতার মুচলেকা

জুলাই ১৬, ২০২৬
গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার
বাংলাদেশ

গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে হাঁটছে: গোলাম পরওয়ার

জুলাই ১৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, রাতভর হরমুজ প্রণালিতে বিস্ফোরণ

ইরানের দক্ষিণে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, রাতভর হরমুজ প্রণালিতে বিস্ফোরণ

জুলাই ১৬, ২০২৬
শিবিরকর্মী ছেলে আন্দোলনে, বিএনপি নেতা বাবা বহিষ্কার!

শিবিরকর্মী ছেলে আন্দোলনে, বিএনপি নেতা বাবা বহিষ্কার!

জুলাই ১৬, ২০২৬
আ. লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ আইনানুগ বিচারিক প্রক্রিয়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

আ. লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ আইনানুগ বিচারিক প্রক্রিয়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০