সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

সিরিয়া-ইরাক সীমান্তে হিজবুল্লাহর বিশাল অস্ত্রের চালান জব্দ

আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় কড়া নিরাপত্তা

জুলাই ১৬, ২০২৬
A A
সিরিয়া-ইরাক সীমান্তে হিজবুল্লাহর বিশাল অস্ত্রের চালান জব্দ
Share on FacebookShare on Twitter

সিরিয়া-ইরাক সীমান্তে উন্নত মানের বিপুল পরিমাণ অস্ত্র ও মিসাইলের একটি বড় ধরনের চালান জব্দ করেছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, এই অস্ত্রের চালানটি সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ (SANA)-কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় একটি সন্দেহভাজন খালি অয়েল ট্যাংকার ট্রাকে তল্লাশি চালিয়ে এই চালানটি আটক করা হয়। বিশেষায়িত নিরাপত্তা ইউনিট ট্রাকটির ভেতরে অত্যন্ত গোপন চেম্বারে রাখা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নির্দেশিত ট্যাংক বিধ্বংসী মিসাইল এবং বিপুল সংখ্যক অত্যাধুনিক ড্রোন উদ্ধার করে।

বাশার আল-আসাদের দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের পতনের পর সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার দেশজুড়ে কঠোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তাদের দেশের মাটি ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র চোরাচালান বা কোনো প্রতিবেশী দেশের নিরাপত্তা বিঘ্নিতকারী কার্যক্রম বরদাশত করবে না।

আরওপড়ুন

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

ভারতে দুই বছরের গরুর সঙ্গে বিকৃত যৌনাচারের সময় আটক ১

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত হিজবুল্লাহর কাছে পৌঁছানোর আগেই সিরিয়ান নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ড্রোন ও অস্ত্রের এই বিশাল চালানটি জব্দ হলো, যার ফলে হিজবুল্লাহর সামরিক প্রস্তুতি বড় ধরনের ধাক্কা খেল বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সিরিয়া প্রশাসন ইতিমধ্যে জব্দকৃত এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোর বেশ কিছু ছবিও প্রকাশ করেছে।

এর আগেও বেশ কয়েক দফায় ইরান থেকে সিরিয়া হয়ে লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের চেষ্টা নস্যাৎ করেছে দেশটির নতুন প্রশাসন। তবে এই চালানটি জব্দের বিষয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান
প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ভারতে দুই বছরের গরুর সঙ্গে বিকৃত যৌনাচারের সময় আটক ১
আন্তর্জাতিক

ভারতে দুই বছরের গরুর সঙ্গে বিকৃত যৌনাচারের সময় আটক ১

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
প্রধান সংবাদ

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০