শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছেন: ইয়াও ওয়েন

জুলাই ১৬, ২০২৬
A A
চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছেন: ইয়াও ওয়েন
Share on FacebookShare on Twitter

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বরাবরই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, চীন বাংলাদেশকে সবসময়ই একনিষ্ঠ ও বিশ্বস্ত বন্ধু, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। অনুষ্ঠানে ডিএসসিএসসির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট মো. আসাদুজ্জামানসহ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৩০০-এর বেশি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রেখেছে। এই সফরের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশ নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।

চীনা রাষ্ট্রদূত স্পষ্ট করেন, বাংলাদেশের বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে চীন গভীরভাবে আগ্রহী এবং বাংলাদেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় বন্ধু হিসেবে বেইজিংয়ের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

চীনের বৈশ্বিক পররাষ্ট্রনীতি তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, চীন সবসময় শান্তির স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে আসছে। আধিপত্য বিস্তার, সম্প্রসারণবাদ বা জোর করে প্রভাব বলয় তৈরির কোনো ধারণা চীনের মৌলিক নীতিতে নেই। একটি সমতা ও ন্যায়ভিত্তিক বহুমেরু বিশ্বব্যবস্থা এবং সবার জন্য কল্যাণকর অর্থনৈতিক বিশ্বায়ন প্রতিষ্ঠায় চীন বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে ইয়াও ওয়েন চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই), গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই), গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (জিসিআই) এবং গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই) এর মূল লক্ষ্যগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি মানবজাতির জন্য একটি অভিন্ন ও টেকসই ভবিষ্যৎ গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তৃতা পর্বের শেষে চীনা রাষ্ট্রদূত উপস্থিত সামরিক কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খোলামেলা মতবিনিময় করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

সরকারি খালে বাঁধ দিয়ে কর্মীদের মাছ চাষের নির্দেশ বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
বাংলাদেশ

ছুরি মেরে বিএনপি নেতাকে খুন, দুজনকে পুলিশে সোপর্দ

জুলাই ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • উপবৃত্তি বিতরণে চরম বৈষম্য: ৩২ শিক্ষার্থীর সবাই হিন্দু, বঞ্চিত মুসলিমরা

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানি গণমাধ্যমে ১৩ বিদেশি নেতার ছবি প্রকাশ

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জুলাই ১৭, ২০২৬

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

জুলাই ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version