মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

‘রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকার উৎস কী’

জুলাই ১৭, ২০২৬
A A
‘রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকার উৎস কী’
Share on FacebookShare on Twitter

গাইবান্ধার পলাশবাড়ীতে বিতর্কিত রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডে তিনি মানিলন্ডারিং ও অস্বাভাবিক লেনদেনের বিষয়ে সিআইডির কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে আদালতকে জানানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম হরিদাসকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে গত ১৩ জুলাই উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পর ওইদিন রাতেই গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের মন্দির এলাকা থেকে গোয়েন্দা পুলিশ হরিদাসকে গ্রেপ্তার করে এবং আদালত তাঁর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে বৃহস্পতিবার সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, হরিদাসের ব্যাংক ও এমএফএস হিসাবে বিপুল পরিমাণ টাকা জমা হওয়া ও তা হস্তান্তরের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে।

শুনানির সময় হরিদাসের আইনজীবী শ্যামল কুমার রায় জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। এ সময় বিচারক হরিদাসের পেশা জানতে চাইলে তিনি নিজেকে চাল-ডালের ব্যবসায়ী দাবি করেন এবং এলাকায় একটি মন্দিরের সংস্কার করার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, হরিদাস চন্দ্র তরণী দাস পলাশবাড়ীর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি মূলত ব্যবসার আড়ালে দেশি-বিদেশি মুদ্রা পাচার ও হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তদন্তে তার নামে থাকা ৯টি ব্যাংক হিসাবে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ব্যবসা-বহির্ভূত নগদ অর্থ জমার প্রমাণ পাওয়া গেছে, যার মোট পরিমাণ ৯ কোটি ৩৫ লাখ টাকা।

অনুসন্ধানে জানা যায়, হরিদাস চন্দ্র তরণী দীর্ঘ সময় ভারতে অবস্থানের পর ২০২৪ সালে এলাকায় ফিরে আসেন এবং গ্রামের কালী মন্দিরের আধুনিকায়নের উদ্যোগ নেন। সম্প্রতি ওই মন্দির চত্বরে এশিয়ার সর্ববৃহৎ রাম বিগ্রহ নির্মাণের কাজ শুরু হলে এর অর্থায়নের উৎস নিয়ে এলাকায় তীব্র বিতর্ক ও আন্দোলনের সৃষ্টি হয়, যার মুখে গত ৯ জুন নির্মাণকাজ স্থগিত করতে বাধ্য হয় মন্দির কমিটি।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version