মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ফেরানোর চেষ্টা করলেই অন্য দেশে চলে যায় পাচারের টাকা

৩ দেশের সম্মতি, ৭ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন

জুলাই ১৭, ২০২৬
A A
ফেরানোর চেষ্টা করলেই অন্য দেশে চলে যায় পাচারের টাকা
Share on FacebookShare on Twitter

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন ও জটিল এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। কোনো সন্দেহভাজন পাচারকারীর বিরুদ্ধে তথ্য চেয়ে সংশ্লিষ্ট দেশের কাছে আবেদন করার প্রক্রিয়া শুরু হতেই সেই অর্থ অন্য দেশে সরিয়ে ফেলছে অপরাধীরা। এর ফলে অর্থ পাচারের তদন্তের যোগসূত্র ভেঙে যাচ্ছে এবং আইনি তথ্য-প্রমাণ সংগ্রহ করা কঠিন হয়ে পড়ছে।

গত ২১ মে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক ওয়ার্কিং কমিটির ২৮তম সভায় এই উদ্বেগজনক চিত্রটি উঠে আসে। সভায় বলা হয়, আইনি প্রক্রিয়া ও সময়ক্ষেপণের সুযোগ নিয়ে পাচারকারীরা অর্থ স্থানান্তর করে ফেলায় তদন্ত ব্যাহত হচ্ছে।

বর্তমানে কোনো দেশে পাচার হওয়া অর্থের তথ্য চেয়ে আবেদনের ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস হয়ে সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এই দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার সুযোগ নিয়ে অপরাধীরা সহজেই অর্থ সরিয়ে ফেলার সময় পেয়ে যাচ্ছে।

এই দীর্ঘসূত্রতা এড়াতে গন্তব্য দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি ও দ্রুত যোগাযোগের একটি বিশেষ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে তথ্য আদান-প্রদান অনেক দ্রুত হবে এবং অপরাধীদের অর্থ সরানোর সুযোগ কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে পাচার হওয়া অর্থ উদ্ধারে বিশ্বের ১০টি দেশের সঙ্গে পারস্পরিক আইনগত সহায়তা (এমএলএ) চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে মালয়েশিয়া, হংকং-চীন ও সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে নীতিগত সম্মতি দিয়েছে। বাকি সাতটি দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সঙ্গে আলোচনা চলছে।

মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক ওয়ার্কিং কমিটির প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬ হাজার ৮৩০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকা) বিদেশে পাচার করা হয়েছে। আমদানি-রপ্তানিতে পণ্যের মূল্য কম বা বেশি দেখিয়ে (মিসইনভয়েসিং) মূলত এই অর্থ পাচার করা হয়েছে।

বাংলাদেশ থেকে পাচার হওয়া এসব অর্থের সিংহভাগই গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেম্যান আইল্যান্ডস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে। এই দেশগুলোর সঙ্গে আর্থিক তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তবে বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ২০১৩ সালে আন্তর্জাতিক অর্থ গোয়েন্দা সংস্থা ‘এগমন্ট গ্রুপ’-এর সদস্য হলেও এখনো আর্থিক তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিনিময়ের বৈশ্বিক ব্যবস্থা ‘কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড’ (সিআরএস)-এ যুক্ত হতে পারেনি। প্রয়োজনীয় আর্থিক সংস্কার শেষ না হওয়ায় এই সক্ষমতা অর্জন করা যায়নি, যা অর্থ ফেরানোর কাজকে এখনো কঠিন করে রেখেছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version