সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

প্রধানমন্ত্রীর সঙ্গে ভাইস মিনিস্টারের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
A A
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের
Share on FacebookShare on Twitter

ঢাকায় সফররত সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে তিনি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বন্দর ব্যবস্থাপনার ক্রমবর্ধমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ভ্রাতৃপ্রতিম দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিশদ আলোচনা হয়।

উক্ত বৈঠকে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন সৌদি বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী উপমন্ত্রী, সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের মহাপরিচালক, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।

আরওপড়ুন

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

বাংলাদেশের পক্ষে বৈঠকে অংশগ্রহণ করেন নৌপরিবহন, সড়ক ও যোগাযোগ এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীগণ। এ ছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানিয়ে বলেন, তাঁর সরকার সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গভীরভাবে আগ্রহী। তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন নীতি সংস্কারের পদক্ষেপগুলো তুলে ধরেন।

সৌদি ভাইস মিনিস্টার বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের টেকসই উন্নয়নের অংশীদার হতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন মেগা প্রকল্পে বিনিয়োগের জন্য তাঁদের সুনির্দিষ্ট আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, সৌদি আরবের বিখ্যাত প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল লিমিটেড (আরএসজিটি) ২০২৪ সালের জুন মাস থেকে সফলভাবে চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বাণিজ্যিকভাবে পরিচালনা করে আসছে। আধুনিক কার্গো হ্যান্ডলিং ও ইয়ার্ড অপারেশনে আধুনিক যন্ত্রপাতি স্থাপনে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

ভবিষ্যৎ অর্থনৈতিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আরএসজিটি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রাপ্ত অন্যান্য গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে তারা বৈঠকে একটি বিশদ কর্মপরিকল্পনাও সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে।

সম্পর্কিত খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান
প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
প্রধান সংবাদ

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০