মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

সরকার ৭০ শতাংশ জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে: শিবির সভাপতি

জুলাই ১৮, ২০২৬
A A
সরকার ৭০ শতাংশ জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে: শিবির সভাপতি
Share on FacebookShare on Twitter

সরকার গণভোটের রায় মেনে নিতে গড়িমসি করছে এবং ৭০ শতাংশ জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের বিপ্লবী জনতা আর কোনো স্বৈরাচারকে মেনে নেবে না। জুলাই বিপ্লবে আপামর জনতা রাজপথে নেমে ১৭ বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথরকে তাড়িয়ে দিয়েছে, তাই অনতিবিলম্বে জনগণের রায় মেনে নিতে হবে।

শুক্রবার (১৭ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ‘অফসাইড হোম অফ ফুটবল’-এ আয়োজিত ‘৩৬শে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও সাঁতার প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখা এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাঃ সেলিম উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে রাজপথে যেভাবে সক্রিয় ছিল, ঠিক সেভাবেই তারা দেশকে এগিয়ে নিতে এবং দেশের যেকোনো সংকটকালীন সময়ে রাজপথে ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। আয়োজনে শাখার আওতাধীন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নেন।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সাঁতার প্রতিযোগিতায় শীর্ষ তিন সাঁতারুকে মেডেল ও ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা গোলদাতা ও সেরা খেলোয়াড়কে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত খবর

বিএনপি

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version