মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত

জুলাই ১৮, ২০২৬
A A
এনসিপি নেতার ২ লাখ টাকা জরিমানা করলেন ভ্রাম্যমাণ আদালত
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে তিতাস নদীতীরবর্তী জায়গা ভরাটের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর এলাকার শ্মশানঘাট সংলগ্ন তিতাস নদীর পূর্বপাড়ের ঘাটুরা মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জরিমানাপ্রাপ্ত আজিজুর রহমান লিটন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য ও সাবেক আহ্বায়ক। অভিযানকালে তাঁর পক্ষে প্রতিনিধি মো. জাফর ইমাম উপস্থিত থেকে জরিমানার অর্থ পরিশোধ করেন।

আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নদীতীরবর্তী জমি ভরাট করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় এই জরিমানা করা হয়। একই সঙ্গে ভরাটের কাজে ব্যবহৃত প্রায় তিন হাজার ফুট পাইপ ধ্বংস এবং দুটি ড্রেজার মেশিন ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে। অভিযানে সুহিলপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাস নদীর তীরঘেঁষা প্রায় ১০ থেকে ১৫ কানি জমিতে আগে এনসিপি নেতা আজিজুর রহমানের একটি ইটভাটা ছিল। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই স্থানে বর্ষা মৌসুমে পানি জমতো এবং শুষ্ক মৌসুমে স্থানীয় লোকজন সেটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করতেন।

গত এক মাস ধরে ভেকু দিয়ে জমির চারপাশে মাটি তুলে বাঁধ তৈরির পর, গত সাত দিন ধরে বিভিন্ন স্থান থেকে নৌকাযোগে ড্রেজারের বালু এনে জায়গাটি ভরাট করা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভরাট কাজ বন্ধ করে দেয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

এনসিপি

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক

সেপ্টেম্বর ১৩, ২০২৬
এনসিপি

এমপি মিতু-নুসরাতকে ‘বেশ্যা’ আখ্যা জিয়া সাইবার ফোর্স নেতার, শাসালেন হোয়াটসঅ্যাপেও

সেপ্টেম্বর ১২, ২০২৬
এনসিপি

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেয়ার অভিযোগে এনসিপি নেত্রী আটক

সেপ্টেম্বর ৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন এরপর পিটিয়ে বের করব: চবি হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

সেপ্টেম্বর ১৫, ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version