সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সরকারের পাঁচ মাসের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন

জুলাই ১৮, ২০২৬
A A
সরকারের পাঁচ মাসের সাফল্য তুলে ধরলেন মাহদী আমিন
Share on FacebookShare on Twitter

আরওপড়ুন

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

দায়িত্ব গ্রহণের পর প্রথম পাঁচ মাসে (১৫০ দিন) দেশের অর্থনীতি, আইনশৃঙ্খলা, কূটনীতি এবং প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বর্তমান বিএনপি সরকার। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসপূর্তির এই খতিয়ান ও বহুমাত্রিক সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন জানান, রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্বচ্ছতা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত পাঁচ মাসে জনগণের আস্থা, সব শ্রেণির মানুষের স্বার্থ রক্ষা, চ্যালেঞ্জ মোকাবিলা, সার্বভৌমত্ব রক্ষা এবং প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব—এই ৫টি মূল দিক দেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে, যা একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথ সুগম করেছে।

সংবাদ সম্মেলনে সরকারের প্রধান প্রধান সাফল্যগুলো তুলে ধরা হয়:

  • আইনশৃঙ্খলা ও বিচার বিভাগ: শিশু রামিসা হত্যা মামলার রায় মাত্র ১৯ দিনে এবং মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় ২৯ কার্যদিবসে সম্পন্ন হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০টি ডেথ রেফারেন্স ও আপিল মাত্র এক মাসে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়া দীর্ঘ ৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম হত্যাকারী মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহায়তায় দুবাইতে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

  • সংসদীয় ও রাজনৈতিক সংস্কার: জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সংশোধনী বিল পাসসহ আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে। সংসদের প্রথম ২৫ কার্যদিবসে রেকর্ড ৯৪টি বিল পাস করে পূর্ববর্তী অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করা হয়েছে।

  • জনকল্যাণ ও নাগরিক সুবিধা: প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক অতিরিক্ত চার্জ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। ঢাকার যানজট কমাতে ৪টি আন্তঃজেলা বাস টার্মিনাল মহানগরের বাইরে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তি এবং চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় কার্গো রিলিজ ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারি অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • স্বাস্থ্য ও পরিবেশ: গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নত করতে উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গঠনের কাজ চলছে। পরিবেশ সুরক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ঢাকায় ২৫০টি বৈদ্যুতিক বাস চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

  • শিক্ষা ও সংস্কৃতি: ২০২৬-২৭ সালকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু এবং শিক্ষার্থীদের উপবৃত্তি বৃদ্ধি করা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং দুর্নীতিমুক্ত প্রকল্প পর্যালোচনা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দর্শন অনুযায়ী একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বক্তব্যের শুরুতে জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে মাহদী আমিন বলেন, “দুই বছর আগের এই রক্তাক্ত অধ্যায়ে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠ স্তব্ধ করতে গুলি চালিয়েছিল। আমরা সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করি।”

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী তৃণমূল পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কিছু মোবাইল সাংবাদিকের অপপ্রচারমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা ও শাহাদাৎ হোসেন স্বাধীন।

সম্পর্কিত খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান
প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা
প্রধান সংবাদ

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ঢাকার দুই সিটিতে জামায়াত-এনসিপির আলাদা লড়াই, ঐক্য থাকবে রাজনৈতিক কর্মসূচিতে
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০