মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

সিন্ধু নদীতে ভারত বাঁধ বানালে ১০ ক্ষেপণাস্ত্র মেরে গুড়িয়ে দেব

আগস্ট ১২, ২০২৫
A A
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রে বসে প্রকাশ্যে ‘পারমাণবিক যুদ্ধের’ হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। গত শনিবার রাতে ফ্লোরিডার টাম্পাতে এক ডিনারে অংশ নিয়ে এ হুঙ্কার দেন কিছুদিন আগেই ফিল্ড মার্শাল উপাধি পাওয়া মুনির। খবর এনডিটিভির।

পাক সেনাপ্রধান বলেন, ভারতের সঙ্গে ভবিষ্যতে কোনো যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে, তাহলে তারা অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাবেন।

মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। আমরা যদি মনে করি আমরা শেষ হতে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াও সঙ্গে নিয়ে যাব।

প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের মাটিতে বসে তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দেওয়ার ঘটনা এর আগে কখনোই শোনা যায়নি।

সিন্ধু নদীতে ভারতের বানানো কোনো অবকাঠামোর কারণে যদি পাকিস্তানের পানি পেতে সমস্যা হয়, তাহলে সেটিও গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এ সেনাপ্রধান। তিনি বলেন, ভারতের বাঁধ বানানো পর্যন্ত অপেক্ষা করব আমরা। যখন সেটি হয়ে যাবে, তখন আমরা সেখানে ১০টি ক্ষেপণাস্ত্র মেরে সেটি ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আল্লাহর ইচ্ছায় আমাদের ক্ষেপণাস্ত্রের ঘাটতি নেই।

মুনির তার বক্তব্যে সর্বশেষ ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের উচিত তাদের ক্ষয়ক্ষতি স্বীকার করে নেওয়া।

এদিকে ভারত ফের হামলা চালালে পাকিস্তান অতীতের চেয়ে কড়া জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন এ সেনাপ্রধান। তিনি বলেন, আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করব, সেখানেই তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে, এরপর পশ্চিমদিকে অগ্রসর হব।

পাকিস্তানের সেনাপ্রধানের হুংকারের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। গতকাল সোমবার বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য আমাদের নজরে এসেছে। আসিম মুনিরের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।

বিবৃতিতে পারমাণবিক অস্ত্রের হুমকি দেওয়াকে পাকিস্তানের ‘চিরচেনা কৌশল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের মন্তব্যের অন্তর্নিহিত দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টি নিজেরাই মূল্যায়ন করতে পারছে। এতে দীর্ঘদিনের সন্দেহ আরো দৃঢ় হয়েছে। যে দেশে সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে চলে, তাদের কাছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান কতটা নিরাপদ, তা নিয়ে সন্দেহ আছে। বন্ধুত্বপূর্ণ তৃতীয় কোনো দেশের (যুক্তরাষ্ট্রে) মাটিতে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারত ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে, পারমাণবিক হুমকির সামনে মাথা নোয়াবে না। আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ অব্যাহত রাখব।

ভারতের বিরোধীদল কংগ্রেসও সোমবার পাকিস্তান সেনাপ্রধানের বক্তব্যের নিন্দা জানিয়েছে। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ বলেন, কংগ্রেস এ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। অবাক লাগে যে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এমন একজনকে বিশেষ সুবিধা দিচ্ছে

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

আফগানিস্তানের ১ ট্রিলিয়ন ডলারের খনি খাতে মার্কিন বিনিয়োগ চায় তালেবান

সেপ্টেম্বর ১, ২০২৬
আওয়ামী লীগ

নিউইয়র্কে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের অনুষ্ঠানে ‘আওয়ামী ঘেঁষা’ বিএসপি প্রধানের উপস্থিতি

সেপ্টেম্বর ১, ২০২৬
আন্তর্জাতিক

পূজার আগেই হামলা করতে পারে পাকিস্তান, শঙ্কায় ভারত

সেপ্টেম্বর ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • আওয়ামী লীগ পুনর্গঠন: নেতৃত্বে আসছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • হত্যাকাণ্ডে নতুন মোড়: বিডিআর বিদ্রোহের গোপন তথ্য পাওয়ায় সাগর-রুনি হত্যা!

    0 shares
    Share 0 Tweet 0
  • দুই নারীকে পিটিয়ে মাথা ফাটালেন মির্জা আব্বাসের ভাগিনা ও ছাত্রদল নেতা আদিত্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ব্যাগে কনডম রাখা নারীসহ ওলামা দলের নেতাকে আটক করল প্রতিবেশীরা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ব্যাচের গ্রুপে সিনিয়র ছাত্রীকে নিয়ে চবি ছাত্রদল নেতাসহ ৫ বন্ধুর কুরুচিপূর্ণ আলোচনা

সেপ্টেম্বর ১, ২০২৬

আফগানিস্তানের ১ ট্রিলিয়ন ডলারের খনি খাতে মার্কিন বিনিয়োগ চায় তালেবান

সেপ্টেম্বর ১, ২০২৬

নিউইয়র্কে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের অনুষ্ঠানে ‘আওয়ামী ঘেঁষা’ বিএসপি প্রধানের উপস্থিতি

সেপ্টেম্বর ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version