রবিবার, জুলাই ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

মসজিদের দরজা ভেঙে ইমামকে মারধর নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীর

জুলাই ১৯, ২০২৬
A A
মসজিদের দরজা ভেঙে ইমামকে মারধর নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীর
Share on FacebookShare on Twitter

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মসজিদের দরজা ভেঙে ভেতরে ঢুকে এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীর বিরুদ্ধে। শুক্রবার উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তোফায়েল মেম্বার (সাবেক) বাড়ি জামে মসজিদে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লাবিব এবং সংগঠনের দুই কর্মী সাবনুর ও হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার পবিত্র জুমার নামাজের পর অভিযুক্তরা হঠাৎ মসজিদের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মসজিদের ইমাম আল-আমীনকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা পবিত্র উপাসনালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।

আরওপড়ুন

শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেলিম মেম্বার বলেন, পবিত্র মসজিদে হামলা এবং ইমামকে মারধরের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কমিটির সহসভাপতি মো. বকুল বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় এবং তাদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর

শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা
বাংলাদেশ

শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা

জুলাই ১৯, ২০২৬
নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা
বাংলাদেশ

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

জুলাই ১৯, ২০২৬
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ দিতে হাইকোর্টের রুল
বাংলাদেশ

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ দিতে হাইকোর্টের রুল

জুলাই ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

জুলাই ১৯, ২০২৬
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ দিতে হাইকোর্টের রুল

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ দিতে হাইকোর্টের রুল

জুলাই ১৯, ২০২৬
ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ, শিক্ষার্থীকে মারধর দুই ছাত্রদল নেতার

ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ, শিক্ষার্থীকে মারধর দুই ছাত্রদল নেতার

জুলাই ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০