রবিবার, জুলাই ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি

জুলাই ১৯, ২০২৬
A A
ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই: মোজতবা খামেনি
Share on FacebookShare on Twitter

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি অভিযোগ করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করেছে ওয়াশিংটন। তার দাবি, এতে প্রমাণ হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে খামেনি বলেন, দুই দেশের প্রেসিডেন্টদের স্বাক্ষরিত সমঝোতা যুক্তরাষ্ট্র একাধিকবার ভঙ্গ করেছে। এর মাধ্যমে তারা আবারও দেখিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের দেওয়া প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা যায় না।

তিনি আরও বলেন, জবরদস্তি, একচ্ছত্র আধিপত্য ও নিষ্ঠুরতা যুক্তরাষ্ট্রের নীতির অবিচ্ছেদ্য অংশ। যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের আরও বড় মূল্য দিতে হবে এবং আরও অপমানের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

খামেনির দাবি, ইরানের জনগণ এবং ‘প্রতিরোধ অক্ষ’ (রেজিস্ট্যান্স ফ্রন্ট) যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলতে পারবে না। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় ঐক্য অটুট রাখা এবং দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করা।

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরানের দক্ষিণাঞ্চলে ইসলামি যোদ্ধাদের প্রতিরোধ এবং সাধারণ মানুষের দৃঢ় অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘অবিস্মরণীয় শিক্ষা’ হয়ে থাকবে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই সংকটময় সময়ে বিজয়ের মূল চাবিকাঠি হলো জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভেদ ও মতপার্থক্য এড়িয়ে চলা।

এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন করায় তেহরানও ওই সমঝোতার প্রতি নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে।

উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে। তবে সেই সমঝোতার পরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

জুলাই ১৯, ২০২৬
আন্তর্জাতিক

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

জুলাই ১৯, ২০২৬
আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর সম্পূর্ণ ‘মূল্যহীন ও অবৈধ’: মোজতবা খামেনি

জুলাই ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা

জুলাই ১৯, ২০২৬

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

জুলাই ১৯, ২০২৬

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

জুলাই ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version