রবিবার, জুলাই ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার

জুলাই ১৯, ২০২৬
A A
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে দলের ভাবমূর্তি রক্ষার্থে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। বহিষ্কৃত ফয়সাল আহম্মেদ সদর উপজেলার ফতেহপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে।

শনিবার (১৮ জুলাই) রাতে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নির্দেশনায় একটি সাংগঠনিক চিঠি প্রকাশ করা হয়। দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের সই করা ওই চিঠিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ফয়সাল আহম্মেদকে সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্যপদ এবং শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। একই সাথে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ঘাট এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় ৩০ পিস ইয়াবাসহ ফয়সাল আহম্মেদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরওপড়ুন

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, অভিযানে ফয়সাল আহম্মেদের সঙ্গে নান্দিনা বাদাম বাড়ি এলাকার মুক্তারের ছেলে নাজমুল নামের আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম
বাংলাদেশ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

জুলাই ১৯, ২০২৬
অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু
বিএনপি

অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ, শিক্ষার্থীকে মারধর দুই ছাত্রদল নেতার
বিএনপি

ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ, শিক্ষার্থীকে মারধর দুই ছাত্রদল নেতার

জুলাই ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রশিবির থেকে বিদায়ের পর সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: বিদ্যুৎমন্ত্রী

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: বিদ্যুৎমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
ঢাবিতে বিরোধীদলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধানাই-পানাই মানবো না

ঢাবিতে বিরোধীদলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধানাই-পানাই মানবো না

জুলাই ১৯, ২০২৬
জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষ পড়ল ইসরায়েলে

জুলাই ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০