সোমবার, জুলাই ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

রংপুরে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা

জুলাই ১৯, ২০২৬
A A
রংপুরে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা
Share on FacebookShare on Twitter

রংপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অসহায় ও দরিদ্র পরিবারের শতাধিক শিশুর সম্পূর্ণ বিনা মূল্যে সুন্নতে খতনা করানো হয়েছে। শনিবার (১৮ জুলাই) জুম্মাপাড়ার করিমিয়া মাদ্রাসা সংলগ্ন সাবেক কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এই বিশেষ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে দশমবারের মতো এই মানবিক আয়োজন করা হয়।

শনিবার বেলা সাড়ে ১১টায় এই সেবামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপক, রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য মো. লিটন পারভেজ।

আয়োজকরা জানান, দিনব্যাপী চলা এই কর্মসূচিতে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের অন্তত একশ শিশুর সুন্নতে খতনা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। খতনা শেষে প্রতিটি শিশুর মাঝে নতুন লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের ওষুধ বিনা মূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আর্থিক সংকটে থাকা দরিদ্র পরিবারের শিশুদের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে একটি অনন্য ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদের রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জেলা যুবদলের সহসভাপতি মো. বিপ্লব হোসেন বিটু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো চৌধুরী। এ ছাড়া দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দ এই মানবিক আয়োজনে অংশ নেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

ছাত্রদলের রাজনীতি করতেন জিকে শামীম, লালন করেন জাতীয়তাবাদী আদর্শ

জুলাই ২০, ২০২৬
বাংলাদেশ

ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

জুলাই ১৯, ২০২৬
বাংলাদেশ

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: বিদ্যুৎমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আকাশেই ‘ইলেকট্রনিক ফাঁদ’ ইরানের: শত্রুর গোয়েন্দা ড্রোন অক্ষত অবস্থায় নিয়ন্ত্রণে নিল আইআরজিসি

জুলাই ২০, ২০২৬

ছাত্রদলের রাজনীতি করতেন জিকে শামীম, লালন করেন জাতীয়তাবাদী আদর্শ

জুলাই ২০, ২০২৬

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

জুলাই ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version