সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

ঢাবিতে বিরোধীদলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধানাই-পানাই মানবো না

জুলাই ১৯, ২০২৬
A A
ঢাবিতে বিরোধীদলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধানাই-পানাই মানবো না
Share on FacebookShare on Twitter

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার আগের শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে চায় বলেই গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। তিনি বলেন, জনগণের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের টালবাহানা বা বিলম্ব মেনে নেওয়া হবে না।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক চিত্রপ্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। সংসদে সমাধান না এলে রাজপথে গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। জনগণের রায়কে উপেক্ষা করার সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জুলাই আন্দোলনের অন্যতম দাবি ছিল ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু নির্বাচন শেষে সরকার স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং নির্বাচন কমিশন প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। তার ভাষ্য, এসব অবস্থান প্রমাণ করে সরকার পূর্ববর্তী শাসনব্যবস্থার কাঠামোই বহাল রাখতে চায়।

জামায়াত আমির আরও বলেন, বিভিন্ন সময় নানা ধরনের প্রস্তাব দেওয়া হলেও তার দল জনগণের স্বার্থের সঙ্গে আপস করেনি। গণভোটের রায় বাস্তবায়িত না হলে জনগণ গণতান্ত্রিক ও নির্বাচনী প্রতিষ্ঠানের ওপর আস্থা হারাবে এবং এর দায় তারা নিতে চান না।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে তিনি বলেন, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না। কেউ তা পুনঃপ্রবর্তনের চেষ্টা করলে শিক্ষার্থীরাই প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো রাজনৈতিক অপসংস্কৃতির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং দেশীয়, আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক কোনো চাপের কাছেও মাথানত করা হবে না। তরুণদের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ গড়ে তুলতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর আয়োজনের জন্য ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান।
আয়োজকদের তথ্যমতে, গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। দুই সহস্রাধিক শহীদ ও অসংখ্য আহতের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আয়োজিত এ প্রদর্শনীতে জুলাই আন্দোলনের আলোকচিত্র, দলিল, স্মারক, সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণ স্থান পায়। প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version