মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি অন্যান্য

জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২০, ২০২৬
A A
জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
Share on FacebookShare on Twitter

শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে এবং তা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। যারা এই চেতনাকে ব্যবহার করে কেবল এমপি, মন্ত্রী কিংবা উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের পুরাতন ধারার অবসান ঘটিয়ে মানুষের সামনে রাজনীতির নতুন ও স্পষ্ট রূপরেখা প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৯ জুলাই) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ (জিওপি) আয়োজিত ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দল গঠন করা রাজনৈতিক বন্ধুদের উদ্দেশ্যে বলেন, নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে আবার পেছনে গিয়ে আওয়ামী লীগের বন্ধু ও যুদ্ধাপরাধীদের সঙ্গে দেখা করা কোনোভাবেই সঠিক নয়। বিশ্ববিদ্যালয়ের কিছু প্রবীণ বুদ্ধিজীবীর ব্যবহৃত ‘দায় ও দরদের রাজনীতি’ বা ‘নতুন বন্দোবস্ত’ শব্দগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কেবল মুখে বড় বড় বক্তৃতা না দিয়ে এই শব্দগুলোর প্রকৃত ব্যাখ্যা ও রূপরেখা জনগণের সামনে স্পষ্ট করতে হবে, যাতে মানুষ তা যাচাই করতে পারে।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছু পক্ষ নিজেদের হীন রাজনৈতিক স্বার্থে ৪৭-এর চেতনার কথা বললেও তারা ৪৭ কিংবা ৭১ কোনো সময়েই জনগণের পক্ষে ছিল না। তাই তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতকে নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দয়া করে চব্বিশের বাস্তবতায় থাকুন। তিনি স্পষ্ট করেন যে, দেশে আর কখনোই ফ্যাসিবাদের পুনরুত্থান কিংবা রাজপথে গণতন্ত্রের জন্য রক্তের বন্যা দেখতে চায় না সরকার; আর এটি নিশ্চিত করতে হলে ফ্যাসিবাদ-বিরোধী জাতীয় ঐক্যকে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত ও বহুমত থাকার বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, এই মতভেদ সংসদে কিংবা বাইরে থাকতে পারে, তবে জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করলে তার সুফল কেবল ফ্যাসিবাদের পথকেই সুগম করবে। তাই স্বৈরাচারের পুনরুৎপাদন ঠেকাতে সংসদীয় ও গণতান্ত্রিক রাজনীতি এবং জাতীয় ঐক্যকে আরও বেশি শক্তিশালী করার তাগিদ দেন তিনি।

দেশে চলমান ‘মব জাস্টিস’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী কড়া সমালোচনা করে বলেন, মবের নামে যা হয় তা কোনোদিন জাস্টিস বা ন্যায়বিচার হতে পারে না; এটি আসলে একটি অপকালচার বা ইনজাস্টিস। অন্তর্বর্তী সরকারের সময়ে আইনের শাসন পুরোপুরি কার্যকর না থাকায় এই মব কালচারের সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন ও পার্লামেন্ট সহযোগিতা করলেও আইনের শাসন মূলত জুডিশিয়ারি বা বিচার বিভাগের হাত ধরেই বাস্তবায়িত হয়।

বিচার বিভাগের সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বিচার বিভাগ প্রায় সার্বভৌমের কাছাকাছি স্বাধীন হলেও উচ্চ ও নিম্ন আদালতের অনেক কর্মকর্তা এখনো সমাজ ও রাজনীতিতে অস্থিরতা জিইয়ে রাখছেন। বিগত ফ্যাসিবাদের আমলে রাতের আঁধারে আদালত বসিয়ে রাজনীতিবিদদের সাজা দেওয়া এবং জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর সিস্টেমেটিক নির্যাতনে বিচার বিভাগের একাংশের সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দেশে প্রকৃত আইনের শাসন ও কাঠামোগত গণতান্ত্রিক সংস্কারের জন্য এখন একটি সমন্বিত পদক্ষেপ অত্যন্ত জরুরি।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

পুনরায় চালু হচ্ছে শামীম ওসমানের অঘোষিত কার্যালয় রাইফেল ক্লাব

জুলাই ২১, ২০২৬
বাংলাদেশ

এখনো গ্রেপ্তার হননি শহীদ ওয়াসিম হত্যার প্রধান অভিযুক্ত

জুলাই ২০, ২০২৬
এনসিপি

ছেলেকে বিসিবিতে পদ ও এস আলমকে পুনর্বাসনই কি জুলাইয়ের চেতনা? প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

জুলাই ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেল সরকারি চাকরিজীবীরা ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সুখী দাম্পত্য জীবনে গড়তে মহানবী (সা.)–এর শেখানো কৌশল সমূহ

জুলাই ২১, ২০২৬

পরিবারের সঙ্গে হয়তো এটাই শেষ কথা, উইটকফকে বললেন আরাগচি

জুলাই ২১, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয় যেন মার্কিন-ইসরাইল বিরোধীদের এক বড় উৎসব: ইরান

জুলাই ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version