বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

রাহুল গান্ধীকে আটকের ঘটনায় মমতা ও অভিষেকের তীব্র নিন্দা

জুলাই ২২, ২০২৬
A A
রাহুল গান্ধীকে আটকের ঘটনায় মমতা ও অভিষেকের তীব্র নিন্দা
Share on FacebookShare on Twitter

ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। একই দিন রাহুলকে আটকের খবর পেয়ে দিল্লির মন্দির মার্গ থানায় পৌঁছেছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। পরবর্তীতে রাহুল ও প্রিয়াঙ্কা মুক্তি পাওয়ার পর সোনিয়া গান্ধীও থানা ত্যাগ করেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস। মূলত নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভকালে আন্দোলনরত কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেন। একপর্যায়ে নেতারা লোক কল্যাণ মার্গ এলাকায় অবস্থান নিলে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে পুলিশ এবং মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাত ১০টার দিকে তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

আটকের পূর্বে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী বলেন, শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার প্রতিবাদ জানাতেই তাঁরা এই কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবিগুলোকে যৌক্তিক আখ্যা দিয়ে তিনি এই বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট জবাবদিহিতা দাবি করেন।

অন্যদিকে মুক্তি পেয়ে প্রিয়াঙ্কা গান্ধী সংবাদমাধ্যমে জানান, একটি গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ জানানো প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। তিনি অভিযোগ তোলেন, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সমস্ত দায়ভার শিক্ষামন্ত্রীকে নিতে হবে এবং শিক্ষার্থীরা যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে ভবিষ্যতেও তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

তবে কংগ্রেসের এই কর্মসূচির তীব্র সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি। বিরোধীদলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীর আচরণকে অশোভন উল্লেখ করে বিজেপি দাবি করে, তিনি তাঁর সাংবিধানিক পদের সঠিক মর্যাদা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।

ইতোমধ্যে রাহুল গান্ধীর ওপর পুলিশের এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা প্রধানকে চান ট্রাম্প

জুলাই ২২, ২০২৬
আন্তর্জাতিক

আলজেরিয়ায় দাবানলে ৬ জনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কার হওয়া এমপির আসন শূন্যের ইঙ্গিত নির্বাচন কমিশনারের

জুলাই ২২, ২০২৬

জুলাই বিপ্লবের অপ্রতিরোধ্য ‘স্ট্যালিনগ্রাদ’ যাত্রাবাড়ী

জুলাই ২২, ২০২৬

এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version