মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ

জুলাই ২৫, ২০২৬
A A
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করলে শেষ পর্যন্ত তার পরিণতি ভয়াবহ হবে। দেশের মানুষের আস্থা অর্জন করেই রাজনীতি করতে হবে এবং জনগণের সঙ্গেই থাকতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের জন্য ভারত নেই, ইংল্যান্ড নেই। আমাদের এত অর্থও নেই যে, আমরা আমেরিকায় চলে যাব।

জনগণের সঙ্গে প্রতারণা করলে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। তাই আমাদের জনগণের সঙ্গেই থাকতে হবে।’তিনি অভিযোগ করেন, উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলার পরিবর্তে বিভিন্ন ধরনের কার্ডভিত্তিক কর্মসূচির মাধ্যমে বেকারত্বকে উৎসাহিত করা হচ্ছে।

দেশকে এগিয়ে নিতে এনসিপিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এনসিপি নামের এই চারাগাছকে বৃক্ষে পরিণত করতে আমাদের সমর্থন দিন। আমরা জনগণের সঙ্গে প্রতারণা করব না।’

ভোটের গুরুত্ব তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট বিক্রির মাধ্যমে জনগণ নিজেরাই দীর্ঘ সময়ের জন্য জবাবদিহিহীন শাসনের শিকার হয়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারলে জনপ্রতিনিধিরা জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে বাধ্য হবেন।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাজপথে নারীদের ব্যবহার করা হলেও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নারীদের সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শাহজান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version