মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গরম রড দিয়ে ছ্যাঁকা দিলেন শ্রমিক দল নেতা

জুলাই ২৫, ২০২৬
A A
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গরম রড দিয়ে ছ্যাঁকা দিলেন শ্রমিক দল নেতা
Share on FacebookShare on Twitter

গাজীপুরের শ্রীপুরে দাবি করা চাঁদা না দেওয়ায় সজিব মিয়া নামে এক ব্যবসায়ীকে দোকান থেকে জোরপূর্বক তুলে নিয়ে গরম রডের ছ্যাঁকা ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে গাজীপুর জেলা শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর মা মোছা. খালেদা আক্তার বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, টেপিরবাড়ী এলাকার বাসিন্দা ও এমসি বাজারের ফার্নিচার ব্যবসায়ী সজিব মিয়ার কাছে মঙ্গলবার রাতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফ সরকারের নেতৃত্বাধীন একটি সঙ্গবদ্ধ দল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ী সজিবকে মারধর করে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে নিয়ে শরীফের বাড়ির নিচতলার একটি কক্ষে আটকে রাখা হয়।

আটকে রেখে নির্যাতনের একপর্যায়ে গ্যাসের চুলায় লোহার রড গরম করে ব্যবসায়ী সজিবের দুই পা ও হাতে ছ্যাঁকা দেওয়া হয়। টানা মারধর ও অমানুষিক নির্যাতনে তিনি অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে বুধবার গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এবং প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় শরীফ সরকারসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version