কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের এতদিনকার একচেটিয়া আধিপত্যকে বড় ধরনের ধাক্কা দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও উন্মুক্ত এআই সিস্টেম তৈরি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মুনশট এআই’। উদ্ভাবনী এই প্রযুক্তির মাধ্যমে বিশ্ব এআই খাতের প্রতিযোগিতায় চীন নতুন এক নতুন মাইলফলক স্থাপন করল।
ফ্রন্ট-এন্ড কোডিং ও জটিল প্রোগ্রামিংয়ের বিভিন্ন পরীক্ষায় চীনা এই এআই সিস্টেমটি প্রযুক্তি বিশ্বের শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই ও গুগলের মতো হেভিওয়েট মডেলগুলোকে অনায়াসেই পেছনে ফেলে দিয়েছে। পারফরম্যান্সের এই অভাবনীয় অগ্রগতি আন্তর্জাতিক প্রযুক্তি বিশারদদের নজর কেড়েছে।
এই প্রযুক্তির সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর সাশ্রয়ী নির্মাণ খরচ। মার্কিন প্রযুক্তির তুলনায় প্রায় ৪০ শতাংশ কম খরচে তৈরি হলেও চীনা এআই সিস্টেমটি একযোগে বিশাল পরিমাণ তথ্য ও কোড প্রসেস করতে সম্পূর্ণ সক্ষম। সাশ্রয়ী খরচ ও উচ্চ কার্যক্ষমতার এই সমন্বয় বিশ্ব প্রযুক্তি খাতের বর্তমান ভারসাম্যকে আমূল বদলে দিচ্ছে।
