মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না: নাহিদ ইসলাম

জুলাই ২৫, ২০২৬
A A
গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করা হবে না: নাহিদ ইসলাম
Share on FacebookShare on Twitter

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি নেতৃত্বাধীন সরকারকে আর সহযোগিতা করা হবে না। তিনি দাবি করেন, এসব বাস্তবায়ন ছাড়া সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।

শনিবার বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িত শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের দাবিতে’ এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—তিনি জনগণের রায় বাস্তবায়নের পথে থাকবেন, নাকি তা উপেক্ষা করে রাজনৈতিক পরিণতির মুখোমুখি হবেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সংস্কার ও পুনর্গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, তা সম্ভব না হলে বর্তমান কমিশনারদের পদত্যাগ করা উচিত।

সংবিধান সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শুধুমাত্র সংশোধনের মাধ্যমে রাষ্ট্রের মৌলিক কাঠামো পরিবর্তন সম্ভব নয়। এ জন্য সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ প্রয়োজন। তিনি দাবি করেন, বিএনপি আগে এ বিষয়ে সম্মত হলেও ক্ষমতায় আসার পর সেই অবস্থান থেকে সরে এসেছে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন, ছাত্র-তরুণদের সংগ্রাম এবং আত্মত্যাগকে উপেক্ষা করলে বিএনপিকেও রাজনৈতিক মূল্য দিতে হবে।

ভারতে আন্দোলনের মুখে দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম সেখানে আন্দোলনরত ছাত্র-তরুণদের প্রতি সংহতি ও শুভেচ্ছা জানান।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, গ্যাস সংকট, জ্বালানি ও এলপিজির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং করের চাপ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। তার দাবি, প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় সরকার আন্তর্জাতিক সহযোগিতাও যথাযথভাবে পাচ্ছে না।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version