শনিবার, আগস্ট ১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বিবিধ

ভিপিএন কেন ব্যবহার করবেন, কোনটা নিরাপদ

আগস্ট ১৩, ২০২৫
A A
ভিপিএন কেন ব্যবহার করবেন, কোনটা নিরাপদ
Share on FacebookShare on Twitter

আমরা প্রতিদিন ইন্টারনেটে যাতায়াত করি—কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে, কখনো ব্যাংকিং অ্যাপে, কখনোবা অফিসের জরুরি ফাইল আদান-প্রদানে। কিন্তু জানেন কি, এই অনলাইন ভ্রমণ সবসময়ই কারো না কারো নজরে থাকে? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি), ওয়েবসাইটের ট্র্যাকার বা হ্যাকার—কেউ না কেউ দেখছে আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন। এই নজরদারি থেকে রক্ষা পেতেই দরকার পড়ে ভিপিএন, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক।

ভিপিএন এমন এক প্রযুক্তি, যা ইন্টারনেটে আপনার যাত্রাকে আড়াল করে দেয়। এটি আপনার আসল আইপি ঠিকানাকে ঢেকে দেয় এবং অন্য একটি ভৌগোলিক অবস্থানের আইপি ঠিকানা ব্যবহার করতে দেয়। ফলে আপনি যেমন গোপন থাকেন, তেমনি প্রবেশ করতে পারেন সেসব ওয়েবসাইটে, যেগুলো আপনার দেশে বা এলাকায় সীমাবদ্ধ। নেটফ্লিক্স, হুলু, বিবিসি আইপ্লেয়ার-এর মতো অনেক জনপ্রিয় প্ল্যাটফর্মে থাকা কিছু ভিডিও কনটেন্ট কেবল নির্দিষ্ট দেশের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। ভিপিএন থাকলে এই বাধা সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব।

ভিপিএন শুধু বিনোদনের জন্যই নয়, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার অন্যতম উপায়। পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করছেন? হ্যাকাররা আপনার ডিভাইসে নজর দিতে পারে। ভিপিএন ব্যবহার করলে এই আশঙ্কা অনেকটাই কমে যায়, বিশেষ করে যারা অনলাইন ব্যাংকিং করেন। অফিসের কনফিডেনশিয়াল ডেটা আদান-প্রদান করেন, কিংবা বাড়তি প্রাইভেসি চান, তাদের জন্য ভিপিএন আজকের দিনে একটি অপরিহার্য টুল।

তবে সব ভিপিএন-ই কি নিরাপদ? একদম নয়। অনেক ফ্রি ভিপিএন থাকে যেগুলো আপনার ব্রাউজিং তথ্য সংগ্রহ করে তৃতীয় পক্ষকে বিক্রি করে দেয় বিজ্ঞাপনের জন্য। তাই নিরাপত্তা নিশ্চিত করতে হলে নির্ভরযোগ্য ভিপিএন বেছে নেওয়া জরুরি। জনপ্রিয় ও প্রিমিয়াম মানের ভিপিএন-এর মধ্যে রয়েছে: এক্সপ্রেস ভিপিএন—গতি, নিরাপত্তা ও প্রাইভেসিতে শীর্ষে; নর্ডভিপিএন—শক্তিশালী এনক্রিপশন ও সার্ভার নেটওয়ার্ক; সার্ফশার্ক—তুলনামূলকভাবে সাশ্রয়ী, একসঙ্গে একাধিক ডিভাইসে ব্যবহারের সুবিধা; প্রোটনভিপিএন—ইউরোপভিত্তিক, গোপনীয়তায় অগ্রগণ্য।

বাংলাদেশে ভিপিএন ব্যবহার এখনো বৈধ এবং জনপ্রিয়তা পাচ্ছে ধীরে ধীরে। তবে ভিপিএন ব্যবহার করে যদি কেউ বেআইনি কাজ করে, তার দায় সেই ব্যবহারকারীর। তাই প্রযুক্তি ব্যবহার করতে হবে দায়িত্ব নিয়ে। আর মনে রাখতে হবে, ভিপিএন ব্যবহারের সময় কিছু কিছু ব্যাংকিং অ্যাপ বা সরকারি সাইটে প্রবেশে সমস্যা হতে পারে।

অনলাইনে নিরাপদ থাকতে হলে শুধু পাসওয়ার্ড বদলানোই যথেষ্ট নয়, প্রয়োজন শক্তিশালী নিরাপত্তা বলয়। আর তা নিশ্চিত করতে ভিপিএন হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী।

সম্পর্কিত খবর

ফিচার

শপিংমলের বিলেই লুকিয়ে আছে মরণব্যাধি রোগ, জেনে নিন কীভাবে

নভেম্বর ২১, ২০২৫
রাজনীতি

এনসিপির প্রশ্ন, বিএনপি প্রার্থীরা তারেক রহমানের ছবি ব্যবহার করলে কী করবে ইসি?

নভেম্বর ১৯, ২০২৫
রাজনীতি

বিএনপির দুই গ্রুপের একইস্থানে সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে আতঙ্ক

নভেম্বর ১৯, ২০২৫

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • একের পর এক বিএনপির এমপি-মন্ত্রীদের আপত্তিকর ভিডিও ফাঁস, তোলপাড় সোশ্যাল মিডিয়া

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দেশের ভবিষ্যতের চেয়ে মোদীর ত্বকই বেশি উজ্জ্বল: ককরোচ পার্টি প্রধান

আগস্ট ১, ২০২৬

পল্লবীতে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭

আগস্ট ১, ২০২৬

ফরিদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আগস্ট ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version