সোমবার, জুলাই ২৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

জুলাই ২৬, ২০২৬
A A
বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
Share on FacebookShare on Twitter

বগুড়াকে কেন্দ্র করে পাঁচটি জেলা নিয়ে নতুন বিভাগ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৫ জুলাই) রাতে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা—এই চার জেলার সংসদ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে বগুড়াকে বিভাগ করার প্রস্তাবে সমর্থন দিয়েছেন। ফলে বিষয়টি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর জন্য আর তেমন কোনো জটিলতা থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বগুড়ার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নগর উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নিতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে এবং এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হবে।

মীর শাহে আলম আরও জানান, জেলার অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প এবং জেলার ১২টি পৌরসভার উন্নয়নে আরও দুই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বর্ষাকালে জরুরি সড়ক মেরামত ও সংস্কারের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার ১০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বগুড়ার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে ১,৮০০ শয্যায় উন্নীত করা, সারিয়াকান্দি বাঁধ সুরক্ষা, শেরপুর, বনানী ও মাটিডালী এলাকায় ফ্লাইওভার নির্মাণ এবং নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের বিষয়।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।

এ ছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬
বাংলাদেশ

এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ

জুলাই ২৬, ২০২৬
এনসিপি

নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে: আখতার হোসেন

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সব ক্ষেপণাস্ত্র ঠেকানোর সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ছাত্রলীগের শোডাউন-সমাবেশ ঘিরে ১১৪ জনের বিরুদ্ধে মামলা

জুলাই ২৬, ২০২৬

এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালেন ইসরাইলপন্থি জেলেনস্কি

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version