মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম ইসলাম

আইয়ামে বিজ: তাকওয়া ও আত্মসংযমের অনুশীলন

জুলাই ২৭, ২০২৬
A A
আইয়ামে বিজ: তাকওয়া ও আত্মসংযমের অনুশীলন
Share on FacebookShare on Twitter

আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম প্রধান মাধ্যম ইবাদত। নামাজ, রোজা, হজ ও জাকাতসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে একজন মুমিন তার রবের সান্নিধ্য লাভের চেষ্টা করেন। রমজানের ফরজ রোজার পাশাপাশি ইসলামে কিছু নফল ও সুন্নত রোজারও বিশেষ গুরুত্ব রয়েছে। এর মধ্যে অন্যতম হলো আইয়ামে বিজের রোজা।

‘আইয়ামে বিজ’ (أيام البيض) আরবি শব্দ, যার অর্থ ‘উজ্জ্বল দিনসমূহ’। হিজরি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে চাঁদের পূর্ণ আলোয় রাত আলোকিত থাকে। এ কারণেই এ তিন দিনকে ‘আইয়ামে বিজ’ বা ‘উজ্জ্বল দিবস’ বলা হয়। রাসুলুল্লাহ (সা.) প্রতি মাসে এ তিন দিন রোজা রাখতে উৎসাহিত করেছেন এবং এর অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন।

আবু জর গিফারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, “তুমি যদি প্রতি মাসে তিন দিন রোজা রাখতে চাও, তবে ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখো।” (জামে তিরমিজি: ৭৬১)

আরওপড়ুন

শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

সুরা বাকারার শিক্ষা: শত দুঃখ-দুর্দশার মধ্যেও বিশ্বাসে কীভাবে অবিচল থাকবেন

আইয়ামে বিজের রোজা যেভাবে রাখবেন

এই রোজা প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে পালন করা হয়। এর নিয়ম রমজানের ফরজ রোজার মতোই। রোজা শুরুর আগে নিয়ত করা সুন্নত। নিয়ত অন্তরে করাই যথেষ্ট এবং ফজরের আগে নিয়ত করা উত্তম। (সহিহ মুসলিম: ১১৫১)

আইয়ামে বিজের রোজার ফজিলত

হাদিসে আইয়ামে বিজের রোজার বিশেষ মর্যাদা বর্ণিত হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন রোজা রাখে, তার জন্য তা সারা বছর রোজা রাখার সমতুল্য।” (সহিহ বুখারি: ১৯৭৯)

রোজা মানুষের মধ্যে তাকওয়া, আত্মসংযম ও ধৈর্য সৃষ্টি করে। এটি দৃষ্টি, জিহ্বা ও নফসকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং পাপ থেকে দূরে থাকার শক্তি জোগায়।

এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, “হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। আর যার সামর্থ্য নেই, সে যেন রোজা রাখে। কারণ রোজা তার প্রবৃত্তিকে দমন করে।” (সহিহ বুখারি: ৫০৬৬; সহিহ মুসলিম: ১৪০০)

রোজার শিক্ষা

রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি ও আল্লাহভীতির এক অনন্য প্রশিক্ষণ। এই ইবাদত মানুষকে পাপ থেকে দূরে রাখে, কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণে সাহায্য করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে।

মহান আল্লাহ আমাদের সবাইকে ফরজ ইবাদতের পাশাপাশি সুন্নত ও নফল ইবাদতের প্রতিও যত্নবান হওয়ার তাওফিক দান করুন এবং আমাদের সব আমল কবুল করুন। আমিন।

সম্পর্কিত খবর

শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক
ইসলাম

শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

সেপ্টেম্বর ৭, ২০২৬
সুরা বাকারার শিক্ষা: শত দুঃখ-দুর্দশার মধ্যেও বিশ্বাসে কীভাবে অবিচল থাকবেন
ইসলাম

সুরা বাকারার শিক্ষা: শত দুঃখ-দুর্দশার মধ্যেও বিশ্বাসে কীভাবে অবিচল থাকবেন

আগস্ট ২৩, ২০২৬
ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ আবদুর রহমান আস-সুদাইস
ইসলাম

ঈদে মিলাদুন্নবী উদযাপন করা ভিত্তিহীন: শায়খ আবদুর রহমান আস-সুদাইস

আগস্ট ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬
টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬
গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০