মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

জুলাই ২৭, ২০২৬
A A
সোনারগাঁয়ে সাবেক বিএনপি কর্মীকে বাড়িতে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাজু আহম্মেদ (৩২) নামের সাবেক এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুরঘাট এলাকায়। নিহত রাজু আহম্মেদ ওই এলাকার আয়নাল হকের ছেলে এবং তিনি পেশায় একজন গরুর খামারি ছিলেন। হামলাকারীদের বাধা দিতে গিয়ে এ সময় নারীসহ পরিবারের বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরিবারের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রাজু আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিন মাস আগে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেন। এর পর থেকেই স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়। রোববার রাতে রাজুর এক ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকির নামের দুই ব্যক্তির হাতাহাতি হলে রাজু ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে বাড়ি ফিরে আসেন।

তবে ঘটনার কিছুক্ষণ পরই নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল রাজুর বাড়িতে হামলা চালায়। ফুফাতো ভাইকে না পেয়ে হামলাকারীরা সরাসরি রাজুর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। রাজুর চিৎকারে পরিবারের সদস্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজুকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়। এটি রাজনৈতিক বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version