মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি বিএনপি

মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার

জুলাই ২৭, ২০২৬
A A
মিরপুরে যুবদল কর্মী হত্যা: মাগুরা থেকে সন্দেহভাজন রাজু গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজ (৪৫) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাগুরার শালিখা এলাকা থেকে জিয়াউর রহমান রাজু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শালিখা উপজেলার শতখালি গ্রামের আনোয়ার পাটোয়ারীর ছেলে এবং এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে চিহ্নিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর বাসার কাছের একটি চায়ের দোকানে আড্ডার সময় দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই ইউসুফ আলী পারভেজ প্রাণ হারান। স্থানীয়দের দাবি অনুযায়ী, ইউসুফ এই হামলার মূল লক্ষ্য ছিলেন না; মূলত হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে চলাফেরা করার কারণেই তিনি এই সহিংসতার শিকার হন। এ ঘটনায় শনিবার সকালে নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর পর স্থানীয় জনতা চঞ্চল নামে এক হামলাকারীকে ধাওয়া দিয়ে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। চঞ্চলকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, কাফরুলের আধিপত্য ও রাজনৈতিক বিরোধ কেন্দ্র করে মাগুরা-ঝিনাইদহ অঞ্চল থেকে চারজনের একদল পেশাদার কিলার ভাড়া করা হয়েছিল। চঞ্চলের দেওয়া তথ্যের ভিত্তিতেই ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও শালিখা থানা পুলিশ অভিযান চালিয়ে শতখালি গ্রাম থেকে রাজুকে গ্রেপ্তার করে।

আটক রাজুকে নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ছবিতে তাকে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং বিএনপি নেতা মনিরুজ্জামান চকলেটসহ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে দেখা গেছে; অন্য একটি ছবিতে তাকে একটি বাগানে আগ্নেয়াস্ত্র হাতেও দেখতে পাওয়া যায়।

তবে রাজুর সঙ্গে রাজনৈতিক সম্পর্কের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা। শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট জানান, ২০১৪ সালে কারাভোগের সময় রাজুর সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। তিনি বলেন, রাজু মূলত এলাকার সন্ত্রাসী এবং বিএনপির কোনো পদে সে নেই; কেবল একটি ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে তোলা ছবির সূত্র ধরে অপপ্রচার চালানো হচ্ছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা ডিবি পুলিশ কাফরুল থানার হত্যা মামলায় রাজুকে মাগুরা থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। মামলাটির চূড়ান্ত তদন্ত এবং অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version