মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা

জুলাই ২৮, ২০২৬
A A
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ১০তলা ভবনে সশস্ত্র হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এই সন্ত্রাসী হামলার পর থেকে ভবনটির নির্মাণকাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ঘটনার দিন সকালে মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল টেম্পোতে করে এসে নির্মাণাধীন ভবনে প্রবেশ করে। সন্ত্রাসীরা সেখানে কর্মরত শ্রমিকদের বেধড়ক মারধর করে এবং দরজা-জানালা ভাঙচুর চালায়। একপর্যায়ে হাসান সাকি নামের এক নির্মাণশ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে দৈনিক কাজ করা ২৫ থেকে ৩০ জন নির্মাণশ্রমিক কাজে আসা বন্ধ করে দিয়েছেন।

ভবনের মালিক ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, সন্ত্রাসীরা প্রথমে তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদা না দেওয়ায় এই হামলা চালানো হয়। পরবর্তীতে থানায় মামলা করায় সন্ত্রাসীরা পুনরায় ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ না রাখলে আবারও হামলার হুমকি দেয়। এ ঘটনায় জসিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে এলাকায় নতুন এক চাঁদাবাজ চক্রের উত্থান ঘটেছে এবং বড় দীঘিরপাড় এলাকার নির্মাণাধীন আরও একাধিক ভবন থেকেও একইভাবে চাঁদা তোলা হয়েছে। সন্ত্রাসীদের এমন তাণ্ডব ও চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয়দের উদ্যোগে অক্সিজেন-হাটহাজারী সড়কে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ১৩ জুলাই নগরের চকবাজার এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএন-এ যেভাবে সশস্ত্র তাণ্ডব চালানো হয়েছিল, ঠিক একই কায়দায় ও একই স্টাইলে ব্যবসায়ীর এই ভবনেও হামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে: জাহেদ উর রহমান

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ

আরেকটা গোপালগঞ্জ বাংলাদেশের জন্য ভালো হবে না: রাবি সাবেক উপাচার্য

জুলাই ২৮, ২০২৬
বাংলাদেশ

শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

জুলাই ২৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাকসু জিএস আম্মারকে ইমি বললেন ‘চামার’, দিলেন রাস্তায় ফেলে মারার উসকানিও

জুলাই ২৮, ২০২৬

দীর্ঘস্থায়ী মানসিক রোগ ‘সিজোফ্রেনিয়া’, এটির লক্ষণ ও প্রতিকার কী?

জুলাই ২৮, ২০২৬

বিএনপি নেতা ইলিয়াসকে গুম ও হত্যা: বিমান বাহিনীর হেফাজতে উইং কমান্ডার সাইফুর

জুলাই ২৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version