মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এমপিকন্যার আচরণে ক্ষুব্ধ হয়ে বাড়ি ভাঙচুর, জামায়াত বলছে ‘বিএনপির উসকানি’

জুলাই ২৮, ২০২৬
A A
সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এমপিকন্যার আচরণে ক্ষুব্ধ হয়ে বাড়ি ভাঙচুর, জামায়াত বলছে ‘বিএনপির উসকানি’
Share on FacebookShare on Twitter

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এমপি গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে ‘বেপরোয়া আচরণ’ ও সংলগ্ন একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীসহ অভিভাবকদের মারধরের অভিযোগ তুলে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সূত্রপাত ঘটে গত সোমবার, যখন স্থানীয় আল মাদ্রাসাতুল শারইয়্যাহর এক শিশু শিক্ষার্থী ও রেক্সনা নামের এক নারীকে মারধর করার অভিযোগ ওঠে অনন্যার বিরুদ্ধে। রাতে স্থানীয়ভাবে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে অনন্যা ফের মাদ্রাসায় গিয়ে তা বন্ধের নির্দেশ দিলে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা একজোট হয়ে এমপির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত জনতা বাড়ির গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায় এবং ঢিল ছুড়ে জানালার গ্লাস ভাঙচুর করে। এ ঘটনার জেরে যশোর-নড়াইল মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর মিডিয়া উইং এবং এমপির পরিবার এই অভিযোগকে সম্পূর্ণ খণ্ডন করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবি, এমপির মেয়ে অনন্যা দীর্ঘদিন ধরে ‘সিজোফ্রেনিয়া’ নামক গুরুতর মানসিক রোগে আক্রান্ত এবং তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। জামায়াতের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার চিকিৎসাসংক্রান্ত নথিপত্র প্রকাশ করে দাবি করা হয় যে, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে মানসিক অসুস্থ এক নারীকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মব’ উসকে দিয়ে এ হামলা চালানো হয়েছে।

এমপি গোলাম রসুল এক ভিডিও বার্তায় ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানান, তার অসুস্থ মেয়ে কেবল মাদ্রাসা সংলগ্ন সড়কের যানজট ও ভিড় নিয়ে প্রতিবাদ করেছিল, যার জেরে অনন্যাকেও মারধর করা হয়েছে। তিনি সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানে আসার আহ্বান জানান। পরবর্তীতে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ, ডিবি ও র‍্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি মাসুম খান।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বিএনপি

মামির সঙ্গে পরকীয়ার অভিযোগে বিএনপি নেতা আটক, গণধোলাই ক্ষুব্ধ জনতার

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

লালমনিরহাটে দুই মন্ত্রীর সামনেই বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version