সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

২৮ জুলাই: আন্দোলন প্রত্যাহারের বাধ্যতামূলক ঘোষণা আর ঐতিহাসিক ৯ দফা তৈরি ও প্রচার

জুলাই ২৮, ২০২৬
A A
২৮ জুলাই: আন্দোলন প্রত্যাহারের বাধ্যতামূলক ঘোষণা আর ঐতিহাসিক ৯ দফা তৈরি ও প্রচার
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের ২৮ জুলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের এক জবরদস্তিমূলক ঘোষণা দেওয়ানো হয়েছিল। তৎকালীন সরকারের চাপের মুখে ডিবি কার্যালয় থেকে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সারজিস আলম, নুসরাত তাবাসসুম ও আবু বাকের মজুমদার এক ভিডিও বার্তা ও যৌথ বিবৃতির মাধ্যমে আন্দোলন প্রত্যাহারের কথা জানান। সরকার দাবি মেনে নিয়েছে—এমন অজুহাতে সমন্বয়কদের একাংশ আন্দোলন থামানোর পক্ষে থাকলেও তা মেনে নেয়নি ক্ষুব্ধ সাধারণ ছাত্রসমাজ।

বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘ছাত্রহত্যার লাশের বদলা’ এবং “তোর কোটা তুই নে, আমার ভাইকে ফিরিয়ে দে” স্লোগানে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল থাকে। ডিবি অফিস থেকে আন্দোলন প্রত্যাহারের সেই নাটকের পরপরই মাঠপর্যায়ের আন্দোলনকে আরও তীব্র ও সুসংগঠিত করতে উদ্যোগী ভূমিকা নেয় তারা।

এই প্রেক্ষাপটেই উঠে আসে ঐতিহাসিক ৯ দফার গল্প। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের পরবর্তীতে জানান, সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও কারফুর কঠোর বিধিনিষেধের মধ্যেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি ফরহাদের সঙ্গে আলোচনা করে বহুল আলোচিত ৯ দফা দাবি তৈরি করেন। পরবর্তী সময়ে শিবিরের নেতাকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গণমাধ্যম, দেশীয় ও আন্তর্জাতিক সাংবাদিক এবং সাধারণ মানুষের দোড়গোড়ায় এই ৯ দফা পৌঁছে দেন।

৯ দফার ধারাবাহিকতায় আন্দোলন যখন এক দফার দিকে মোড় নেয়, তখন এর নেপথ্য রূপরেখা প্রণয়নে ভূমিকা রাখেন মাহফুজ আলম ও বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েম। মাহফুজ আলমের পরামর্শে সাদিক কায়েম এক দফায় রূপান্তরের মূল খসড়া ও অসহযোগ আন্দোলনের রূপরেখা তৈরি করেছিলেন, যা পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার ঐতিহাসিক ছাত্রজনতার সমাবেশে আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয়।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান সংবাদ

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৭ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন দুদকের তলবে হাজির হননি

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখা নিয়ে যা বললেন জিএস ফরহাদ

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version