মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

জুলাই আন্দোলন গাইড করতে কমিটি করেছিল জামায়াত: এমপি রফিকুল ইসলাম

জুলাই ২৮, ২০২৬
A A
জুলাই আন্দোলন গাইড করতে কমিটি করেছিল জামায়াত: এমপি রফিকুল ইসলাম
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান জানিয়েছেন, ঐতিহাসিক জুলাই আন্দোলনকে প্রত্যক্ষভাবে গাইড করতে জামায়াতের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল, যার দায়িত্বে ছিলেন তিনি নিজে। সোমবার (২৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন আয়োজিত ঢাকা বিভাগীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য প্রকাশ করেন।

মাওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনী পরিসংখ্যান ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াত এখন তৃতীয় সর্বোচ্চ বিরোধী দল। এবার জামায়াত এককভাবে ৩২ শতাংশ ভোট পেয়েছে, যা ১৯৯১ সালে খালেদা জিয়ার প্রথমবার সরকার গঠনের সময় প্রাপ্ত ভোটের (৩১%) চেয়েও বেশি। তিনি উল্লেখ করেন, দেশের ইতিহাসে পরপর দুইবার একই দলের ক্ষমতায় আসার নজির নেই, ফলে ধারাবাহিক গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে আগামী দিনে দেশের মানুষ জামায়াতে ইসলামীকে সরকার গঠনে সমর্থন দেবে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে জামায়াতের এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন, নির্বাচনে বিপুল ‘ইঞ্জিনিয়ারিং’ হলেও মানুষ দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে রায় দিয়েছিল। তবে ভোট গণনা শেষে তা ঘরে তোলার মতো প্রাতিষ্ঠানিক ও কৌশলগত সামর্থ্যের অভাবকে দলের দুর্বলতা হিসেবে স্বীকার করে তিনি বলেন, আল্লাহ তাদের আগামীতে সরকার গঠনে প্রস্তুতি আরেকটু মজবুত করার সুযোগ দিয়েছেন। এছাড়া গত ১৭ বছরের ফ্যাসিবাদের পতন ও শেখ হাসিনার এভাবে দেশত্যাগ মানুষের চিন্তার বাইরে ছিল এবং তা আল্লাহর বিশেষ ইশারায় ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ওয়ায়েজীন ও আলেমদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কওমি, আলিয়া, সুন্নি বা আহলে হাদিস নিয়ে বিভেদ উসকে না দিয়ে আলেমদের ঐক্যের পরিচয় দিতে হবে। রাষ্ট্রীয় আইন ও সামাজিক শৃঙ্খলা বজায় রেখে এমন বক্তব্য দেওয়া উচিত, যা উস্কানি বা মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি না করে কোরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে।

সম্পর্কিত খবর

জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
জামায়াত

১৯ সেপ্টেম্বরের ঢাকা–রংপুর লংমার্চ সফল করতে জামায়াত ঢাকা মহানগরী উত্তরের প্রস্তুতি সভা

সেপ্টেম্বর ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version