মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ, ফের ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই ২৯, ২০২৬
A A
মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ, ফের ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি
Share on FacebookShare on Twitter

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের নতুন অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে হওয়া মামলাগুলো বহাল রাখা ও তাদের হয়রানি করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক আদেশকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে সরকার। সরকারের দেওয়া কথা অনুযায়ী অবিলম্বে সব মামলা প্রত্যাহার করা না হলে আবারও ভারতজুড়ে তীব্র আন্দোলন শুরু করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছে তারা।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেন যে, অপরাধের রেকর্ড না থাকা এবং আটক হওয়া শান্তিপূর্ণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো জোরপূর্বক ব্যবস্থা নেওয়া যাবে না এবং তাদের দ্রুত মুক্তি দিতে হবে। তবে আদালত রাজ্য সরকারগুলোকে দায়ের করা এফআইআরের তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিজেপি।

মঙ্গল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, গত ২৫ জুলাই সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর প্রত্যাহারের স্পষ্ট আশ্বাস দিয়েছিল এবং সেই প্রেক্ষিতেই আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশকে কাজে লাগিয়ে বিজেপি-শাসিত রাজ্যগুলো আন্দোলনকারীদের হয়রানি করতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। তিনি স্পষ্ট করেন যে, আদালতকে ব্যবহার করে আন্দোলন দমন করা যাবে না এবং সরকারকে তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

আরওপড়ুন

একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে, ধৈর্য ধরুন: রামদেব

‘ভূতের’ ভয়ে হোস্টেল ছাড়লেন ৬০০ শিক্ষার্থী

সোমবার ও মঙ্গলবার পর পর দু’দিন সরকারকে সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়ে সিজেপি নেতৃবৃন্দ সতর্ক করে জানান, সব এফআইআর বাতিল ও আটক শিক্ষার্থীদের মুক্তি না দিলে রাজপথে পুনরায় আন্দোলন শুরু করা ছাড়া কোনো উপায় থাকবে না। উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ইস্যুতে গত ২০ জুন থেকে চলমান এই আন্দোলনের মুখে বিগত শনিবার তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন এবং দাবিমতো সব মামলা প্রত্যাহারের আশ্বাস পেয়ে আন্দোলনের ইতি টেনেছিল সিজেপি।

সম্পর্কিত খবর

একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে, ধৈর্য ধরুন: রামদেব
আন্তর্জাতিক

একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে, ধৈর্য ধরুন: রামদেব

আগস্ট ১৮, ২০২৬
‘ভূতের’ ভয়ে হোস্টেল ছাড়লেন ৬০০ শিক্ষার্থী
আন্তর্জাতিক

‘ভূতের’ ভয়ে হোস্টেল ছাড়লেন ৬০০ শিক্ষার্থী

আগস্ট ১৮, ২০২৬
তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা
প্রধান সংবাদ

দুই ধাপে বাস্তবায়ন হবে নতুন বেতন কাঠামো

আগস্ট ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    কিশোরগঞ্জ জেলা প্রশাসক বিএনপি নেতা ভিপি সোহেলের ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীর ভিডিও ভাইরাল

    0 shares
    Share 0 Tweet 0
  • চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক কর্মকর্তার বাসায় গভীর রাতে ‘ডিবি’ পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

    0 shares
    Share 0 Tweet 0
  • চট্টগ্রামের ডিসি হতে ২৯ কোটি টাকার চুক্তি! লেনদেনের চুক্তিপত্রের প্রমাণ, প্রশাসনে ব্যাপক তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জুলাই শহীদ মুগ্ধের স্মৃতিচিহ্ন বিলুপ্তির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী ও নাগরিক সমাজ

জুলাই শহীদ মুগ্ধের স্মৃতিচিহ্ন বিলুপ্তির অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থী ও নাগরিক সমাজ

আগস্ট ১৮, ২০২৬
জুলাই শহীদদের নিয়ে বিতর্কিত ফ্রেমিং: সমালোচনার মুখে ঢাকা ট্রিবিউন

জুলাই শহীদদের নিয়ে বিতর্কিত ফ্রেমিং: সমালোচনার মুখে ঢাকা ট্রিবিউন

আগস্ট ১৮, ২০২৬
একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে, ধৈর্য ধরুন: রামদেব

একদিন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে, ধৈর্য ধরুন: রামদেব

আগস্ট ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০