মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

হবিগঞ্জে ছাত্রদল-বিএনপির হামলায় ছাত্রশক্তির নেতা আলিফ চোখ হারানোর ঝুঁকিতে

জুলাই ২৯, ২০২৬
A A
হবিগঞ্জে ছাত্রদল-বিএনপির হামলায় ছাত্রশক্তির নেতা আলিফ চোখ হারানোর ঝুঁকিতে
Share on FacebookShare on Twitter

হবিগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী এক চোখ হারানোর ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৯ জুলাই) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, চিকিৎসকদের মতে গুরুতর আহত ১৮ বছর বয়সী আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি শেষ হয়ে গেছে এবং তাঁকে দ্রুত ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

সারজিস আলম অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে এনসিপির কর্মসূচিতে হামলার সময় ছাত্রদলের কর্মীরা আলিফের চোখে রড দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলেও সেখানে গেটের সামনে আবারও হামলার শিকার হতে হয়। ফলে সেখানে প্রাথমিক চিকিৎসা না দিয়েই তাঁকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ টাউন হলের সামনে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালানো হয়। কর্মসূচি শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে সারজিস আলম শহরের সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ উদ্ধার করে তাঁকে সার্কিট হাউসে নিয়ে গেলেও সেখানে ঢুকে হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস ভাঙচুর করে এবং সাংবাদিকদের মুঠোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর এনসিপি নেতারা দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তবে অভিযোগের জবাবে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, এনসিপি নেতারা সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং সেই থেকেই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সূত্রপাত। পরবর্তীতে সন্ধ্যায় প্রতিবাদ মিছিল ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

স্টেশনে এসে ‘ফোন ধরিস না কেন’ বলেই ট্রেনকর্মীদের থাপড়াতে থাকেন যুবদল নেতা

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

নারী রাজনীতিবিদকে ‘খাট কাঁপানো আপু’ বললেন দেশ রূপান্তরের সাংবাদিক

সেপ্টেম্বর ১৪, ২০২৬
বাংলাদেশ

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ময়মনসিংহ মেডিকেলে আগুন: আতঙ্কে সিঁড়িতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু

সেপ্টেম্বর ১৫, ২০২৬

টিকে থাকতে হলে মুসলমানদের অবশ্যই এআই বুঝতে হবে: আনোয়ার ইব্রাহিম

সেপ্টেম্বর ১৫, ২০২৬

গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version