সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

জুলাই ২৯, ২০২৬
A A
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
Share on FacebookShare on Twitter

চট্টগ্রামের নতুন আতঙ্ক হিসেবে পরিচিত আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দিনগত রাতে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ধুমধুমপুর এলাকার চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রামের অপরাধ জগতে উত্থান ঘটে ডেভিড ইমনের। ফটিকছড়ির সাধারণ কৃষক পরিবারের এই যুবক অল্প বয়সেই কিশোর গ্যাংয়ের মাধ্যমে অপরাধে জড়ায়। পরবর্তীতে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’ গ্রুপের সদস্য হিসেবে যোগ দিয়ে মাত্র দুই বছরেই ৭টি খুনের মামলার আসামি বনে যায় ইমন। বর্তমানে সে চট্টগ্রামে এই সন্ত্রাসী গ্রুপের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা, রাউজান ও হাটহাজারীতে অর্ধশতাধিক তরুণের চক্র পরিচালনা করে আসছিল।

সর্বশেষ গত ১৩ জুলাই চন্দনপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবাপ্রতিষ্ঠানের মালিকের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি না পেয়ে তার নির্দেশে সশস্ত্র হামলা চালানো হয়। প্রায় ৩০ জন মুখোশধারী তরুণ সন্ত্রাসী ওই অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাট চালায়। একই দিনে নগরীর অন্যান্য ইন্টারনেট ব্যবসায়ীদের ফোন করে এই ঘটনার ভয় দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। গত এক মাসে কেবল ইন্টারনেট সেবা খাত থেকেই এই চক্র অন্তত দেড় কোটি টাকা চাঁদা আদায় করেছে বলে ভুক্তভোগীরা জানান।

এসব হামলায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সংবাদ সম্মেলন করে সরকারের জরুরি হস্তক্ষেপ ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানায়। এর ধারাবাহিকতায় পুলিশি তৎপরতা জোরদার করা হয় এবং অবশেষে বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত ডেভিড ইমনকে পুলিশের হাতে ধরা পড়তে হলো।

সম্পর্কিত খবর

জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৫ বছরের প্রেমের পরিণতি: গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ, প্রেমিকের হাতে খুন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version