সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

পাঁচ মাসে দেশে কিছুই বদলায়নি: মির্জা ফখরুল

জুলাই ৩০, ২০২৬
A A
পাঁচ মাসে দেশে কিছুই বদলায়নি: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মন্ত্রিসভায় যোগ দেওয়ার পাঁচ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, রাষ্ট্রের অনেক পুরোনো সমস্যার এখনো পরিবর্তন ঘটেনি। তার ভাষায়, অতীতে যারা ঘুষ নিত, তাদের অনেকেই এখনো একইভাবে ঘুষ নিচ্ছে। তাই জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে কার্যকর পরিবর্তন আনতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর সার্কিট হাউসে ডিএফপি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বর্তমানে তিনি একজন মানুষের মধ্যেই দৃশ্যমান পরিবর্তনের চেষ্টা দেখতে পাচ্ছেন, আর তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নতুন নতুন দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন। সেই উদ্যোগকে সবাই মিলে এগিয়ে নিতে পারলে দেশেও কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে বলে তিনি আশা করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এ বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আবেগঘন পরিবেশ তৈরি হয়। তার মতে, পরিবর্তন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া হলেও আন্দোলন, সংগ্রাম কিংবা যুদ্ধের মধ্য দিয়ে পরিবর্তন অর্জন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার মাধ্যমে দেশ নতুন যাত্রা শুরু করলেও এরপরও বারবার পরিবর্তনের দাবি তুলতে হয়েছে। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। একই সময়ে স্বাধীন হওয়া বা উন্নয়নের পথে যাত্রা শুরু করা চীন ও সিঙ্গাপুরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, অর্থনৈতিক অগ্রগতি ও জীবনমানের দিক থেকে তারা অনেক দূর এগিয়ে গেছে, অথচ বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পেছনেই মানুষের আত্মত্যাগ রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রতিটি আন্দোলনেই প্রাণ দিতে হয়েছে। তিনি মন্তব্য করেন, ক্ষমতার একটি নিজস্ব “কেমিস্ট্রি” রয়েছে, যা অনেক সময় মানুষের চিন্তা-ভাবনাকে বদলে দেয়। সেই বাস্তবতার পরিবর্তনই তরুণরা চেয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের সময় প্রায়ই তার মনে হতো, তরুণদের সক্রিয় উপস্থিতি কোথায়। কিন্তু ২০২৪ সালের জুলাইয়ে সেই তরুণরাই নিজেদের দাবি নিয়ে রাজপথে নেমে আসে। পরে সেই আন্দোলন সরকার পরিবর্তনের দাবিতে রূপ নেয়।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এই পরিবর্তনের জন্য অনেক মানুষকে বড় মূল্য দিতে হয়েছে। তিনি সতর্ক করে বলেন, যদি সেই আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করে রাষ্ট্র পরিবর্তনের উদ্যোগ নেওয়া না হয়, তাহলে শহীদদের রক্ত ও স্বজনদের ত্যাগ একসময় অর্থহীন হয়ে পড়বে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম, সরকারি কর্ম কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী এবং শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্য অতিথিরা।

সম্পর্কিত খবর

জামায়াত

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

২৬০০ দিল্লি-প্রশিক্ষিত আমলার ওপর গোয়েন্দা নজরদারি!

সেপ্টেম্বর ১৪, ২০২৬
আওয়ামী লীগ

সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকলেও, আওয়ামী লীগ প্রশ্নে একমত

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

৫ বছরের প্রেমের পরিণতি: গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ, প্রেমিকের হাতে খুন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

সেপ্টেম্বর ১৪, ২০২৬

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ চায় জামায়াত

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version