সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

জুলাই ৩১, ২০২৬
A A
আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন
Share on FacebookShare on Twitter

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া আব্দুল মান্নান মাতুব্বরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি, বাড়িঘর ছাড়তে বাধ্য করা ও হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় পরমেশ্বরদী গ্রামে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান সজীব।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পর ও সরকার পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থেকে সম্প্রতি এলাকায় ফিরে আসেন মান্নান মাতুব্বর। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ও তাঁর অনুসারীরা এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছেন। বিশেষ করে নাজিম হত্যা মামলার বাদী ও সাক্ষীদের মামলা তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে এবং তাদের বাড়িতে হামলা, লুটপাট, গবাদিপশু ছিনতাই ও মাছের ঘেরে বিষ প্রয়োগের মতো ঘটনা ঘটাচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নেতাকর্মীরা জানান, প্রতিপক্ষের ভয়ে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার গত পাঁচ থেকে সাত মাস ধরে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি প্রায় ৬০ থেকে ৭০ বিঘা জমির পাট কাটতে দেওয়া হচ্ছে না এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। এসব জুলুম-নির্যাতনের বিরুদ্ধে আইনগত প্রতিকার চেয়ে থানায় একাধিক অভিযোগও দায়ের করা হয়েছে।

আরওপড়ুন

৫ বছরের প্রেমের পরিণতি: গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ, প্রেমিকের হাতে খুন

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত ও গ্রাহক ফোরামের সংঘর্ষ, আহত ৫৫

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মান্নান মাতুব্বরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগটি বন্ধ পাওয়া যায়। তবে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলন থেকে উপস্থিত বিএনপি নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত মান্নান মাতুব্বরের দ্রুত বিচারের দাবি জানান।

সম্পর্কিত খবর

৫ বছরের প্রেমের পরিণতি: গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ, প্রেমিকের হাতে খুন
বাংলাদেশ

৫ বছরের প্রেমের পরিণতি: গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ, প্রেমিকের হাতে খুন

সেপ্টেম্বর ১৪, ২০২৬
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত ও গ্রাহক ফোরামের সংঘর্ষ, আহত ৫৫
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত ও গ্রাহক ফোরামের সংঘর্ষ, আহত ৫৫

সেপ্টেম্বর ১৪, ২০২৬
নতুন সাইবার সুরক্ষা আইন, এ যেনো কণ্ঠেরোধের নতুন হাতিয়ার
বাংলাদেশ

নতুন সাইবার সুরক্ষা আইন, এ যেনো কণ্ঠেরোধের নতুন হাতিয়ার

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    সিরিয়াল যৌন নিপীড়ক শিক্ষককে নামমাত্র শাস্তি আর ছাত্রীদের বিয়েতেই টিসি হলি ক্রসে

    0 shares
    Share 0 Tweet 0
  • হলিক্রসে বিবাহিতদের ভর্তি নিষেধ! শিক্ষক দ্বারা ছাত্রী প্রেগন্যান্ট, জোরপূর্বক গর্ভপাত

    0 shares
    Share 0 Tweet 0
  • শর্তযুক্ত হেবা শরিয়তবিরোধী ও বাতিল: খতিব মুফতি আব্দুল মালেক

    0 shares
    Share 0 Tweet 0
  • নাটোরে শ্মশান মন্দিরে ভাঙচুরের অভিযোগ, হাতেনাতে হিন্দু কিশোর আটক

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

শিশু মৃত্যুতে আদ্ব দীনের ব্যাপারে কঠোর হলেও পদ্মা হাসপাতালে টনক নরেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সেপ্টেম্বর ১৪, ২০২৬
৫ বছরের প্রেমের পরিণতি: গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ, প্রেমিকের হাতে খুন

৫ বছরের প্রেমের পরিণতি: গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ, প্রেমিকের হাতে খুন

সেপ্টেম্বর ১৪, ২০২৬
অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

অনার্সে সর্বোচ্চ ফল করায় ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন

সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০