শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিল ইসলামী ব্যাংক

৫০০ কোটি টাকার ঋণ জালিয়াতি

জুলাই ৩১, ২০২৬
A A
চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিল ইসলামী ব্যাংক
Share on FacebookShare on Twitter

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দীন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম) এবং তাঁর ছেলে আহসানুল আলমসহ মোট ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করেছে। জালিয়াতির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ঋণসীমা বাড়িয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বুধবার (২৯ জুলাই) রাজধানীর মতিঝিলে অবস্থিত ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসিন আলী এ আবেদন জমা দেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি আর্থিকভাবে দুর্বল প্রতিষ্ঠানের প্রাথমিক বিনিয়োগসীমা ছিল ১০০ কোটি টাকা। তবে ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর জাল কাগজপত্র ব্যবহার করে সেই সীমা ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়। ব্যাংকের দাবি, ২০১৭ থেকে ২০২৩ সালের মধ্যে তৎকালীন পরিচালক ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মোহাম্মদ শাহাবুদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঋণ অনুমোদন করেন। পরবর্তীতে চারটি স্বাধীন অডিট প্রতিষ্ঠানের তদন্তে এ অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর মোহাম্মদ শাহাবুদ্দীনের বিরুদ্ধে এটিই প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। উল্লেখ্য, ২০১৭ সালে বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার কিনে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নিলেও ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ওই পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। অন্যদিকে সিআইডি ও দুদকের তদন্তে এস আলম পরিবার ও সহযোগীদের বিরুদ্ধে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগসহ অবৈধ সম্পদ অর্জনের নানা তদন্ত চলছে।

এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে জানায়, মোহাম্মদ শাহাবুদ্দীন ও তাঁর প্রতিষ্ঠান ‘জেএমসি বিল্ডার্স’ ইসলামী ব্যাংক-সংশ্লিষ্ট প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার তথ্য মিলেছে। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আলাদা কোনো তদন্তের পরিকল্পনা না থাকলেও পূর্ববর্তী বা চলমান তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার অঙ্গীকার

জুলাই ৩১, ২০২৬
প্রধান সংবাদ

ভাইরাল ভিডিওতে থাকা সেই নারীকে ‘দিদি’ বলে ডাকতেন প্রতিমন্ত্রী ফরহাদ

জুলাই ৩০, ২০২৬
আন্তর্জাতিক

মার্কিন সেনাদের মোবাইলের ভিডিও থেকে হামলার তথ্য পাচ্ছে ইরান: সেনটকম

জুলাই ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

চুপ্পু-এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিল ইসলামী ব্যাংক

জুলাই ৩১, ২০২৬

আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ৩১, ২০২৬

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া নেতার ভয়ে ঘরছাড়া বিএনপির লোকজন

জুলাই ৩১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version